`জামায়াত ক্ষমতায় গেলে অন‍্য ধর্মাবলম্বীদের রাষ্ট্রীয় ভাবে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে'

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনে ১১ দলীয় ঐক‍্যজোট (ঐক্যবদ্ধ বাংলাদেশ ) ও জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস‍্য পদ প্রার্থী অধ‍্যাপক আনোয়ারুল ইসলাম বলেছেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট যদি ক্ষমতায় যায় তাহলে কুরআনের বিধান অনুযায়ী হিন্দুসহ অন‍্য ধর্মাবলম্বীদের রাষ্ট্রীয় ভাবে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে। তারা নিজ নিজ ধর্ম সম্পূর্ণ স্বাধীনভাবে পালন করতে পারবে। রাষ্ট্রীয় ভাবে কোন বৈষম্য করা হবে না। তিনি বলেন,জামায়াত ক্ষমতায় গেলে দেশে শান্তি ফিরে আসবে, দেশের মানুষ নিরাপদে থাকবে। শনিবার ( ৭ ফেব্রুয়ারি ) রাত ১০ টায় ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নলেয়া মাঝিটারীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে অধ্যাপক অধ‍্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচীত হলে আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। উন্নয়নের মিথ‍্যা আশ্বাস আমি আপনাদেরকে দিবো না। তবে এতটুকু ওয়াদা আমি দিতে পারি আমি যদি আল্লাহর রহমতে নির্বাচীত হই তবে নিজে দূর্নীতি করবো না এবং অন‍্যকেও করতে দিবো না। রাস্তা ঘাট, সেতুসহ উন্নয়ন

`জামায়াত ক্ষমতায় গেলে অন‍্য ধর্মাবলম্বীদের রাষ্ট্রীয় ভাবে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে'

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনে ১১ দলীয় ঐক‍্যজোট (ঐক্যবদ্ধ বাংলাদেশ ) ও জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস‍্য পদ প্রার্থী অধ‍্যাপক আনোয়ারুল ইসলাম বলেছেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট যদি ক্ষমতায় যায় তাহলে কুরআনের বিধান অনুযায়ী হিন্দুসহ অন‍্য ধর্মাবলম্বীদের রাষ্ট্রীয় ভাবে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে। তারা নিজ নিজ ধর্ম সম্পূর্ণ স্বাধীনভাবে পালন করতে পারবে।

রাষ্ট্রীয় ভাবে কোন বৈষম্য করা হবে না। তিনি বলেন,জামায়াত ক্ষমতায় গেলে দেশে শান্তি ফিরে আসবে, দেশের মানুষ নিরাপদে থাকবে। শনিবার ( ৭ ফেব্রুয়ারি ) রাত ১০ টায় ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নলেয়া মাঝিটারীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে অধ্যাপক অধ‍্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচীত হলে আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। উন্নয়নের মিথ‍্যা আশ্বাস আমি আপনাদেরকে দিবো না। তবে এতটুকু ওয়াদা আমি দিতে পারি আমি যদি আল্লাহর রহমতে নির্বাচীত হই তবে নিজে দূর্নীতি করবো না এবং অন‍্যকেও করতে দিবো না। রাস্তা ঘাট, সেতুসহ উন্নয়ন বরাদ্দ যা আসবে তা জন সম্মুখে প্রকাশ করা হবে।

এছাড়াও এলাকার রাস্তাঘাট উন্নয়ন,বেকারত্ব দূরীকরণ এবং মাদক নির্মূল, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত করবেন বলে ভোটারদের এ প্রতিশ্রুতি দেন তিনি। শ্রী প্রফুল্ল কুমার দাস এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী অধ‍্যাপক আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা আমির আলহাজ আনোয়ার হোসেন ও এনসিপির ভূরুঙ্গামারী উপজেলার প্রধান স্বমন্নয়ক মাহফুজুল ইসলাম কিরণ। এসময় স্থানীয় বিপুল সংখ‍্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

এনসিপির ভূরুঙ্গামারী উপজেলার প্রধান স্বমন্নয়ক মাহফুজুল ইসলাম কিরণ বলেন,বলেন, ‘২৪-এর জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তারা জাতির শ্রেষ্ঠ সন্তান, শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আমরা প্রত্যাশা করি। স্বাধীনতার আগে ২৪ বছর এবং স্বাধীনতার পর ৫৪ বছরের ইতিহাসে বাংলাদেশের সংস্কৃতির কোনো পরিবর্তন হয়নি। ফলে মানুষের ভাগ্যেরও কোনো পরিবর্তন হয়নি। জনগণের কল্যাণে আসবে এমন পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে কাজ করে যাচ্ছে জামায়াত।

উপজেলা আমির আলহাজ আনোয়ার হোসেন বলেন, ‘যদি জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে তাহলে দেশের মানুষ একটি সুখী সমৃদ্ধশালী সমাজ পাবে। আর সে কারণেই এই মুহূর্তে জামায়াতে ইসলামীর প্রতি মানুষের আস্থা বেশি।’ তাই ১২ তারিখ দাড়ি পাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow