জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালেই মুক্তি পাবেন শিরীন শারমিন
সাবেক স্পিকার ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর হলেও কবে নাগাদ তিনি কারামুক্ত হবেন, এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন তার আইনজীবী। জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালেই সাবেক স্পিকার মুক্তি পাবেন বলে জানান আইনজীবী। রোববার (১২ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক জাকির হোসাইন ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন আবেদন মঞ্জুর করেন। শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবী নাজিয়া কিবরিয়া জাগো নিউজকে বলেন, আদালত থেকে বেল বন্ড কারাগারে পৌঁছালেই তিনি জামিনে মুক্তি পাবেন। অর্থাৎ, জামিনের কাগজপত্র (বেল বন্ড) সংশ্লিষ্ট কারাগারে পৌঁছানোর পরই তার মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হবে। তিনি আরও জানান, অন্য কোনো মামলায় তাকে আটকের সম্ভাবনা আপাতত নেই। তিনি ৫০ হাজার টাকা মুচলেকায় জামিন পেয়েছেন এবং মুক্তি পেলে প্রয়োজনীয় স্বাস্থ্য চিকিৎসা নেবেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওমর ফারুক জাগো নিউজকে জামিনের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত নির্ধারিত শর্তে তার জামিন মঞ্জুর করেছেন এবং শুনানিতে রাষ্ট্রপক্ষ তাদের আইনগত অবস্থান তুলে ধরেছে। আদালত সূত্রে জানা গেছে, রাজধানীর লালবাগ থানা
সাবেক স্পিকার ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর হলেও কবে নাগাদ তিনি কারামুক্ত হবেন, এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন তার আইনজীবী। জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালেই সাবেক স্পিকার মুক্তি পাবেন বলে জানান আইনজীবী।
রোববার (১২ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক জাকির হোসাইন ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন আবেদন মঞ্জুর করেন।
শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবী নাজিয়া কিবরিয়া জাগো নিউজকে বলেন, আদালত থেকে বেল বন্ড কারাগারে পৌঁছালেই তিনি জামিনে মুক্তি পাবেন। অর্থাৎ, জামিনের কাগজপত্র (বেল বন্ড) সংশ্লিষ্ট কারাগারে পৌঁছানোর পরই তার মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হবে।
তিনি আরও জানান, অন্য কোনো মামলায় তাকে আটকের সম্ভাবনা আপাতত নেই। তিনি ৫০ হাজার টাকা মুচলেকায় জামিন পেয়েছেন এবং মুক্তি পেলে প্রয়োজনীয় স্বাস্থ্য চিকিৎসা নেবেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওমর ফারুক জাগো নিউজকে জামিনের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত নির্ধারিত শর্তে তার জামিন মঞ্জুর করেছেন এবং শুনানিতে রাষ্ট্রপক্ষ তাদের আইনগত অবস্থান তুলে ধরেছে।
আদালত সূত্রে জানা গেছে, রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা ওই মামলায় তাকে আসামি করা হয়।
এর আগে গত ৭ এপ্রিল তাকে আদালতে হাজির করা হলে রিমান্ড আবেদন নাকচ করে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে আজকের শুনানিতে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে অবশেষে তার জামিন মঞ্জুর করা হলো।
এমডিএএ/এএমএ
What's Your Reaction?