জামিন নামঞ্জুর, রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি নূর মোহাম্মদ

ঢাকার তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মো. নূর মোহাম্মদকে তিনদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার জামিন আবেদনও নাকচ করা হয়েছে। রিমান্ড শেষে বুধবার (১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালতে তাকে হাজির করা হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  আদালতের প্রসিকিউশনের উপপরিদর্শক (এসআই) আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেন। মামলার তথ্য অনুযায়ী, গত ২৭ জুন রাতে ঢাকার গুলশান এলাকা থেকে নূর মোহাম্মদকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরদিন আদালতের অনুমতি নিয়ে তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। আরও পড়ুন আদালতে সাবেক এমপি নূর / ৫ আগস্টের পর একদিনও বাসার বাইরে থাকিনি, অফিস ছাড়া কোথাও যাইনি মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৮ জুন সকাল পৌনে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন শহীদ তাজউদ্দীন আহমদ সরণিতে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ব্যানারে মিছিল বের করা হয়। ওই মিছি

জামিন নামঞ্জুর, রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি নূর মোহাম্মদ

ঢাকার তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মো. নূর মোহাম্মদকে তিনদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার জামিন আবেদনও নাকচ করা হয়েছে।

রিমান্ড শেষে বুধবার (১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালতে তাকে হাজির করা হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

আদালতের প্রসিকিউশনের উপপরিদর্শক (এসআই) আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেন।

মামলার তথ্য অনুযায়ী, গত ২৭ জুন রাতে ঢাকার গুলশান এলাকা থেকে নূর মোহাম্মদকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরদিন আদালতের অনুমতি নিয়ে তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৮ জুন সকাল পৌনে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন শহীদ তাজউদ্দীন আহমদ সরণিতে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ব্যানারে মিছিল বের করা হয়। ওই মিছিলে নূর মোহাম্মদসহ ৩০ থেকে ৩৫ জন অংশ নিয়েছিলেন।

মামলায় আরও বলা হয়েছে, মিছিল চলাকালে রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং একপর্যায়ে ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়। পরে ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেল, ব্যানার, প্ল্যাকার্ড ও একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। এ ঘটনার তদন্তের ধারাবাহিকতায় নূর মোহাম্মদকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়।

এমডিএএ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow