জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

উত্তর জার্মানির স্টাড শহরে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।  সোমবার (২৯ জুন) এক বিবৃতিতে পুলিশ জানায়, হামলার পেছনের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। খবর রয়টার্সের।  জার্মানির স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলাটি হামবুর্গের পশ্চিমে অবস্থিত প্রায় ৫০ হাজার জনসংখ্যার স্টাড শহরের কেন্দ্রস্থলের একটি যুবকেন্দ্রে ঘটেছে। কয়েকটি গণমাধ্যমে একাধিক হামলাকারীর সম্পৃক্ততার কথা বলা হলেও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow