জার্মানির মেলায় অংশ নিলো বাংলাদেশ, ক্রেতাদের সঙ্গে দৃঢ় সংযোগ স্থাপন
জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত টেকটেক্সটিল-২০২৬ এবং টেক্সপ্রসেস-২০২৬ প্রদর্শনীতে অংশ নিয়েছেন বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা। এর মাধ্যমে তারা সম্ভাবনাময় আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে কার্যকর সংযোগ স্থাপন করতে সক্ষম হয়েছেন। যা ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণের জন্য শক্তিশালী ভিত্তি তৈরি করবে। এমনটাই মন্তব্য করেছেন মেলায় অংশগ্রহণকারী তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা। গত ২১ থেকে ২৪ এপ্রিল অনুষ্ঠিত টেকটেক্সটিল ও টেক্সপ্রসেসে এক হাজার ৭০০ এর বেশি প্রদর্শক অংশ নিয়েছিল। যেখানে টেকনিক্যাল টেক্সটাইল, ননওভেনস ও গার্মেন্টস প্রসেসিং প্রযুক্তিতে উদ্ভাবন, টেকসইতা ও ডিজিটালাইজেশনের ওপর গুরুত্ব দেওয়া এবং সর্বশেষ প্রযুক্তি তুলে ধরা হয়। টিম ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ডেপুটি ম্যানেজার আবরার হুসেন বলেন, ‘প্রদর্শনীটি অত্যন্ত সফল ও ফলপ্রসূ ছিল। আমরা ইউরোপের নতুন উন্নয়ন সম্পর্কে মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছি এবং সম্ভাবনাময় ক্রেতাদের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ পেয়েছি, যা ভবিষ্যৎ ব্যবসায়িক সম্প্রসারণের জন্য দৃঢ় সম্ভাবনা তৈরি করেছে।’ টেকটেক্সটিল ও টেক্সপ্রসেসে বাংলাদেশের ধারাবাহিক উপস্থিতি এবং ইতি
জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত টেকটেক্সটিল-২০২৬ এবং টেক্সপ্রসেস-২০২৬ প্রদর্শনীতে অংশ নিয়েছেন বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা। এর মাধ্যমে তারা সম্ভাবনাময় আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে কার্যকর সংযোগ স্থাপন করতে সক্ষম হয়েছেন। যা ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণের জন্য শক্তিশালী ভিত্তি তৈরি করবে।
এমনটাই মন্তব্য করেছেন মেলায় অংশগ্রহণকারী তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা।
গত ২১ থেকে ২৪ এপ্রিল অনুষ্ঠিত টেকটেক্সটিল ও টেক্সপ্রসেসে এক হাজার ৭০০ এর বেশি প্রদর্শক অংশ নিয়েছিল। যেখানে টেকনিক্যাল টেক্সটাইল, ননওভেনস ও গার্মেন্টস প্রসেসিং প্রযুক্তিতে উদ্ভাবন, টেকসইতা ও ডিজিটালাইজেশনের ওপর গুরুত্ব দেওয়া এবং সর্বশেষ প্রযুক্তি তুলে ধরা হয়।
টিম ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ডেপুটি ম্যানেজার আবরার হুসেন বলেন, ‘প্রদর্শনীটি অত্যন্ত সফল ও ফলপ্রসূ ছিল। আমরা ইউরোপের নতুন উন্নয়ন সম্পর্কে মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছি এবং সম্ভাবনাময় ক্রেতাদের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ পেয়েছি, যা ভবিষ্যৎ ব্যবসায়িক সম্প্রসারণের জন্য দৃঢ় সম্ভাবনা তৈরি করেছে।’
টেকটেক্সটিল ও টেক্সপ্রসেসে বাংলাদেশের ধারাবাহিক উপস্থিতি এবং ইতিবাচক প্রতিক্রিয়া এ দেশকে বৈশ্বিক টেক্সটাইল বাজারে একটি নির্ভরযোগ্য ও প্রতিযোগিতামূলক সোর্সিং গন্তব্য হিসেবে আরও সুসংহত করেছে।
মেলাটিতে ৫৪টি দেশের প্রদর্শক অংশগ্রহণ করে, যেখানে টেক্সটাইল ও গার্মেন্টস প্রসেসিং শিল্পের বৈচিত্র্য ও উদ্ভাবন তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা উন্নত সমাধান ও ব্যবহারিক উদ্ভাবন উপস্থাপন করেন, যা শিল্পের ধারাবাহিক বৃদ্ধি ও রূপান্তরের প্রতিফলন।
হাজার হাজার বাণিজ্যিক দর্শনার্থী- যাদের মধ্যে ক্রেতা, শিল্প পেশাজীবী ও সিদ্ধান্তগ্রহণকারীরা ছিলেন- প্রদর্শনীতে অংশ নেন এবং প্রদর্শকদের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত হন। এর ফলে নেটওয়ার্কিং, সোর্সিং ও ভবিষ্যৎ সহযোগিতার জন্য গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি হয়।
বাংলাদেশের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল এমঅ্যান্ডএ কম্পোজিট লিমিটেড, ইকো প্যাক বিডি ও টিম ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। এসব প্রতিষ্ঠান বস্ত্র, টেকসই উন্নয়ন ও উৎপাদন সমাধানে বাংলাদেশের ক্রমবর্ধমান সক্ষমতা তুলে ধরে। তাদের অংশগ্রহণ আন্তর্জাতিক অংশীদারদের কাছ থেকে ইতিবাচক সাড়া অর্জন করে।
আইএইচও/একিউএফ
What's Your Reaction?