জিয়াউর রহমানের নাম না নেওয়ায় ইউএনওর অনুষ্ঠান বর্জন বিএনপির

ঝিনাইদহের মহেশপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে বক্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। স্বাধীনতার ঘোষক ও বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম বক্তব্যে উল্লেখ না করার অভিযোগ তুলে অনুষ্ঠান বর্জন করেছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত দিবসের কর্মসূচিতে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খাদিজা আক্তার। এ সময় তিনি ইচ্ছাকৃতভাবে জিয়াউর রহমানের নাম উচ্চারণ করা থেকে বিরত থাকেন বলে অভিযোগ করেন বিএনপি নেতাকর্মীরা। একই সঙ্গে তাদের দাবি, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গও বক্তব্যে এড়িয়ে যাওয়া হয়েছে। এ ঘটনার প্রতিবাদে মহেশপুর উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে অনুষ্ঠান বর্জন করে সভাস্থল ত্যাগ করেন।  তাদের মতে, একজন সরকারি কর্মকর্তার বক্তব্যে ইতিহাসের একটি অংশ উপেক্ষিত হয়েছে। এতে তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং এর তীব্র নিন্দা জানিয়েছেন। মহেশপুর পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম খান চুন্নু বলেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারী

জিয়াউর রহমানের নাম না নেওয়ায় ইউএনওর অনুষ্ঠান বর্জন বিএনপির
ঝিনাইদহের মহেশপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে বক্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। স্বাধীনতার ঘোষক ও বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম বক্তব্যে উল্লেখ না করার অভিযোগ তুলে অনুষ্ঠান বর্জন করেছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত দিবসের কর্মসূচিতে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খাদিজা আক্তার। এ সময় তিনি ইচ্ছাকৃতভাবে জিয়াউর রহমানের নাম উচ্চারণ করা থেকে বিরত থাকেন বলে অভিযোগ করেন বিএনপি নেতাকর্মীরা। একই সঙ্গে তাদের দাবি, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গও বক্তব্যে এড়িয়ে যাওয়া হয়েছে। এ ঘটনার প্রতিবাদে মহেশপুর উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে অনুষ্ঠান বর্জন করে সভাস্থল ত্যাগ করেন।  তাদের মতে, একজন সরকারি কর্মকর্তার বক্তব্যে ইতিহাসের একটি অংশ উপেক্ষিত হয়েছে। এতে তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং এর তীব্র নিন্দা জানিয়েছেন। মহেশপুর পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম খান চুন্নু বলেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারী কর্মসূচিতে উপজেলা প্রশাসনের আমন্ত্রণে আমরা সে অনুষ্ঠানে উপস্থিত হই। কিন্তু ইউএনও খাদিজা তার স্বাগত বক্তব্যের কোনো অংশে স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম উল্লেখ না করায় আমরা অনুষ্ঠান বর্জন করে সেখান থেকে চলে এসেছি।  তিনি আরও বলেন, এই উপজেলা প্রশাসন একটা পক্ষের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন। যার জন্য মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে স্বাধীনতার ঘোষক ও বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম বক্তব্যে উল্লেখ করেননি। তবে এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, এ ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় খাদিজা আক্তারকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow