জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে হাইকোর্ট মাজারে খাবার বিতরণ
মহান স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সুপ্রিম কোর্ট সংলগ্ন হাইকোর্ট মাজার মসজিদের সামনে দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ মে) দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মো. রুহুল কবির রিজভী। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম. বদরুদ্দোজা বাদল, ফোরামের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্যসচিব গাজী তৌহিদুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জিয়াউর রহমান, মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট শহীদুজ্জামান, সুপ্রিম কোর্ট বারের সাবেক ট্রেজারার মো. কামাল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মো. মাহফুজুর রহমান মিলন প্রমুখ। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের কয়েকশ আইনজীবী উপস্থিত ছিলেন। কর্মসূচিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দুঃস্থ ও অসহায় ম
মহান স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সুপ্রিম কোর্ট সংলগ্ন হাইকোর্ট মাজার মসজিদের সামনে দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (৩০ মে) দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মো. রুহুল কবির রিজভী।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম. বদরুদ্দোজা বাদল, ফোরামের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্যসচিব গাজী তৌহিদুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জিয়াউর রহমান, মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট শহীদুজ্জামান, সুপ্রিম কোর্ট বারের সাবেক ট্রেজারার মো. কামাল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মো. মাহফুজুর রহমান মিলন প্রমুখ। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের কয়েকশ আইনজীবী উপস্থিত ছিলেন। কর্মসূচিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দুঃস্থ ও অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয় খাবার/ছবি: জাগো নিউজ
অনুষ্ঠানে দুঃস্থ, শ্রমজীবী ও পথচারীদের মধ্যে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত আইনজীবী ও নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক ট্রেজারার মো. কামাল।
এফএইচ/এমএমকে
What's Your Reaction?