জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হলেন সাজ্জাদুল আলম পলাশ

সাইবার স্পেসে জাতীয়তাবাদী আদর্শ প্রচারের অন্যতম প্রধান ফ্রন্ট 'জিয়া সাইবার ফোর্স (জেড সি এফ)'-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব পদে দায়িত্ব পেয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও তরুণ রাজনীতিক সাজ্জাদুল আলম পলাশ। সম্প্রতি জিয়া সাইবার ফোর্সের দপ্তর সম্পাদক ইঞ্জিঃ মোজাম্মেল হক রাজিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন এই আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। সংগঠনের প্রধান সমন্বয়ক স্কোয়াড্রন লিডার (অব.) ওয়াহিদ-উন-নবী এবং সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্যবৃন্দ এই সংযুক্তি অনুমোদন করেছেন। এর আগে সাজ্জাদুল আলম পলাশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিভিন্ন স্বেচ্ছাসেবী ও অঙ্গ-সংগঠনে দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিদ্যালয় জীবনেই তিনি ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ও কেন্দ্রীয় রাজনীতির সাথে যুক্ত হন। ২০০৮-০৯ সাল থেকে তিনি বিভিন্ন ব্লগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক বিশ্লেষণধর্মী লেখালেখি শুরু করেন। বর্তমানে তিনি যুবদলের ঢাকা মহানগর ইউনিটের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। পেশাগত জীবনে তিনি একজন ব্যবসায়ী। সংগঠন সূত্রে জানা যায়, ২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থা

জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হলেন সাজ্জাদুল আলম পলাশ

সাইবার স্পেসে জাতীয়তাবাদী আদর্শ প্রচারের অন্যতম প্রধান ফ্রন্ট 'জিয়া সাইবার ফোর্স (জেড সি এফ)'-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব পদে দায়িত্ব পেয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও তরুণ রাজনীতিক সাজ্জাদুল আলম পলাশ।

সম্প্রতি জিয়া সাইবার ফোর্সের দপ্তর সম্পাদক ইঞ্জিঃ মোজাম্মেল হক রাজিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন এই আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। সংগঠনের প্রধান সমন্বয়ক স্কোয়াড্রন লিডার (অব.) ওয়াহিদ-উন-নবী এবং সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্যবৃন্দ এই সংযুক্তি অনুমোদন করেছেন।

এর আগে সাজ্জাদুল আলম পলাশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিভিন্ন স্বেচ্ছাসেবী ও অঙ্গ-সংগঠনে দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিদ্যালয় জীবনেই তিনি ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ও কেন্দ্রীয় রাজনীতির সাথে যুক্ত হন। ২০০৮-০৯ সাল থেকে তিনি বিভিন্ন ব্লগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক বিশ্লেষণধর্মী লেখালেখি শুরু করেন। বর্তমানে তিনি যুবদলের ঢাকা মহানগর ইউনিটের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। পেশাগত জীবনে তিনি একজন ব্যবসায়ী।

সংগঠন সূত্রে জানা যায়, ২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় আন্দোলনকারীদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিভিন্ন সহায়তা প্রদান করেন পলাশ।

উল্লেখ্য, ২০১৫ সালের ৫ মার্চ যাত্রা শুরু করা জিয়া সাইবার ফোর্স বর্তমানে জাতীয়তাবাদী ঘরানার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। নানা দমন-পীড়ন উপেক্ষা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেওয়া "তোমরাই আমাদের মিডিয়া" বাণীকে ধারণ করে সাইবার স্পেসে প্রোপাগান্ডা রুখে দিতে সংগঠনটি কাজ করে যাচ্ছে।

নতুন দায়িত্ব প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় সাজ্জাদুল আলম পলাশ বলেন, "দল ও শীর্ষ নেতৃত্ব আমার ওপর যে অগাধ আস্থা রেখেছেন, আমি আমার নিরলস কর্মধারার মাধ্যমেই তার প্রতিদান দেব, ইনশাআল্লাহ। আমাদের তরুণ প্রজন্মের মাঝে দেশপ্রেম ও প্রযুক্তিনির্ভর সচেতনতা ছড়িয়ে দিতে আমরা কাজ করে যাচ্ছি। সাইবার স্পেসে সব ধরনের অপপ্রচার আমরা সাংগঠনিকভাবে রুখে দেব।"

সংশ্লিষ্টরা আশা করছেন, সাজ্জাদুল আলম পলাশের এই পদায়নের ফলে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক কার্যক্রম আগামী দিনে আরও বেশি গতিশীল ও সুসংগঠিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow