জিসান খান শুভ ফিরছেন ‘নিদয়া’ নিয়ে
জনপ্রিয় সংগীতশিল্পী জিসান খান শুভ আবারও নতুন গান নিয়ে হাজির হচ্ছেন শ্রোতাদের সামনে। ‘বিষের ছুরি’, ‘ভুলিনি তোমায়’, ‘পিরিতের সাম্পান’, ‘মেঘ’ ও ‘ঘুণপোকা’র মতো জনপ্রিয় গানের ধারাবাহিকতায় এবার তিনি আনছেন নতুন গান ‘নিদয়া’। গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন স্বয়ং জিসান খান শুভ। সংগীতায়োজন করেছেন আমজাদ হোসাইন। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন। প্রিয় মানুষ হারানোর বেদনা ও আবেগকে কেন্দ্র করে তৈরি হয়েছে ‘নিদয়া’। গানটির ভিডিও নির্মাণ করেছেন সোহেল রাজ। ভিডিওতে জিসান খান শুভ’র সঙ্গে দেখা যাবে নুসরাত জাহান ফাতেমাকে। সেখানে তাদের অনবদ্য রসায়ন ফুটে উঠবে। নতুন গান প্রসঙ্গে জিসান খান শুভ বলেন, তিনি প্রতিটি কাজই সময় নিয়ে যত্ন সহকারে করার চেষ্টা করেন, যাতে শ্রোতারা পূর্ণাঙ্গ বিনোদন পান। ‘নিদয়া’ গানটিও সেই যত্নেরই ফল বলে জানান তিনি। জানা গেছে, আগামী ২৩ এপ্রিল ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশ করা হবে। পাশাপাশি দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মেও গানটি শোনা যাবে। এলআইএ
জনপ্রিয় সংগীতশিল্পী জিসান খান শুভ আবারও নতুন গান নিয়ে হাজির হচ্ছেন শ্রোতাদের সামনে। ‘বিষের ছুরি’, ‘ভুলিনি তোমায়’, ‘পিরিতের সাম্পান’, ‘মেঘ’ ও ‘ঘুণপোকা’র মতো জনপ্রিয় গানের ধারাবাহিকতায় এবার তিনি আনছেন নতুন গান ‘নিদয়া’।
গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন স্বয়ং জিসান খান শুভ। সংগীতায়োজন করেছেন আমজাদ হোসাইন। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন।
প্রিয় মানুষ হারানোর বেদনা ও আবেগকে কেন্দ্র করে তৈরি হয়েছে ‘নিদয়া’। গানটির ভিডিও নির্মাণ করেছেন সোহেল রাজ। ভিডিওতে জিসান খান শুভ’র সঙ্গে দেখা যাবে নুসরাত জাহান ফাতেমাকে। সেখানে তাদের অনবদ্য রসায়ন ফুটে উঠবে।
নতুন গান প্রসঙ্গে জিসান খান শুভ বলেন, তিনি প্রতিটি কাজই সময় নিয়ে যত্ন সহকারে করার চেষ্টা করেন, যাতে শ্রোতারা পূর্ণাঙ্গ বিনোদন পান। ‘নিদয়া’ গানটিও সেই যত্নেরই ফল বলে জানান তিনি।
জানা গেছে, আগামী ২৩ এপ্রিল ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশ করা হবে। পাশাপাশি দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মেও গানটি শোনা যাবে।
এলআইএ
What's Your Reaction?