জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির সংরক্ষিত নারী এমপিদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সংরক্ষিত নারী আসনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। সোমবার (৪ মে) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে তারা ফুল দিয়ে সম্মান জানান এবং দোয়া-মোনাজাতে অংশ নেন। এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থেকে তাদের নেতৃত্ব দেন। তিনি নতুন সদস্যদের সঙ্গে নিয়ে মাজার প্রাঙ্গণে গিয়ে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন। বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপিদের উদ্দেশে আশা ব্যক্ত করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সংসদ সদস্য হিসেবে যারা নির্বাচিত হয়ে এসেছেন, তারা দেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই প্রত্যাশা।’ এ সময় উপস্থিত ছিলেন সংসদের সরকার দলীয় হুইপ নূরুল ইসলাম মনিসহ সংরক্ষিত আসনে দলের নারী সংসদ সদস্যরা। এর আগে রবিবার (৩ মে) রাত ৯টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে সংরক্ষিত নারী আসনের ৪৯ জন সদস্য শপথ গ্রহণ করেন। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ তাদের শপথ পাঠ করান।

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির সংরক্ষিত নারী এমপিদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সংরক্ষিত নারী আসনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা।

সোমবার (৪ মে) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে তারা ফুল দিয়ে সম্মান জানান এবং দোয়া-মোনাজাতে অংশ নেন।

এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থেকে তাদের নেতৃত্ব দেন। তিনি নতুন সদস্যদের সঙ্গে নিয়ে মাজার প্রাঙ্গণে গিয়ে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন।

বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপিদের উদ্দেশে আশা ব্যক্ত করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সংসদ সদস্য হিসেবে যারা নির্বাচিত হয়ে এসেছেন, তারা দেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই প্রত্যাশা।’

এ সময় উপস্থিত ছিলেন সংসদের সরকার দলীয় হুইপ নূরুল ইসলাম মনিসহ সংরক্ষিত আসনে দলের নারী সংসদ সদস্যরা।

এর আগে রবিবার (৩ মে) রাত ৯টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে সংরক্ষিত নারী আসনের ৪৯ জন সদস্য শপথ গ্রহণ করেন। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ তাদের শপথ পাঠ করান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow