জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি-সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনায় সাভারে দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে পৌর ছাত্রদল।
বুধবার (২২ জুলাই) সাভারে অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করেন সাভার পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তাজ খান নাঈম। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি তাদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম। সভাপতিত্ব করেন বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও কাউন্সিল পদপ্রার্থী ইউনুস খান।
এ সময় জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যদের পাশাপাশি প্রায় ৬০০ মাদ্রাসা শিক্ষার্থী, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন খোরশেদ আলম বলেন, স্বৈরাচারকে কোনোভাবেই সাভারের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি-সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনায় সাভারে দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে পৌর ছাত্রদল।
বুধবার (২২ জুলাই) সাভারে অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করেন সাভার পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তাজ খান নাঈম। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি তাদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম। সভাপতিত্ব করেন বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও কাউন্সিল পদপ্রার্থী ইউনুস খান।
এ সময় জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যদের পাশাপাশি প্রায় ৬০০ মাদ্রাসা শিক্ষার্থী, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন খোরশেদ আলম বলেন, স্বৈরাচারকে কোনোভাবেই সাভারের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী নেতাকর্মীরা সাভারের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং একটি নিরাপদ, বসবাসযোগ্য জনপদ গড়ে তুলতে কাজ করে যাবে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস। তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে।
আয়োজক তাজ খান নাঈম বলেন, ছাত্রদল জুলাই বিপ্লবে সক্রিয়ভাবে অংশ নিয়েছিল। কিন্তু আমরা কখনোই জুলাইকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করি না। জুলাই আমাদের আত্মত্যাগ, আমাদের গর্ব এবং আমাদের দায়বদ্ধতার প্রতীক।
তিনি অভিযোগ করে বলেন, জুলাই বিপ্লবের দুই বছর পার হলেও ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত অনেককে এখনো আইনের আওতায় আনা হয়নি। বরং তাদের কেউ কেউ প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করছে। আমরা দ্রুত এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা, দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত সবাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।