জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: বুয়েট উপাচার্য ও উপ-উপাচার্যের বিবৃতি

২০২৪ সালের জুলাই-আগস্ট আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় অধ্যায়। শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে কেন্দ্র করে সূচিত এই আন্দোলন পরবর্তী সময় সমগ্র জাতির ন্যায়বিচার, বৈষম্যহীনতা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার গণআকাঙ্ক্ষার প্রতীক হয়ে ওঠে। মহান জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানাই। তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে আহত ও সাহসিকতার সঙ্গে আন্দোলনে অংশগ্রহণকারী সবার প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।  বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) বিশ্বাস করে, একটি বিশ্ববিদ্যালয় কেবল জ্ঞানচর্চার কেন্দ্র নয়; এটি স্বাধীন চিন্তা, নৈতিক মূল্যবোধ, মানবিক মর্যাদা এবং দায়িত্বশীল নাগরিকত্ব বিকাশের অন্যতম ভিত্তি। জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা-সাম্য, ন্যায়, মানবিক মর্যাদা ও গণতান্ত্রিক অধিকার-আমাদের শিক্ষা, গবেষণা ও দৈনন্দিন কর্মকাণ্ডে প্রতিফলিত হোক।  বুয়েট পরিবারের সব সদস্যের প্রতি আহ্বান, আমরা যেন মহান জুলাই গণঅভ্যুত্থানের শিক্ষা ও আদর্শ ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, সহনশীল ও সমৃদ্ধ বাং

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: বুয়েট উপাচার্য ও উপ-উপাচার্যের বিবৃতি
২০২৪ সালের জুলাই-আগস্ট আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় অধ্যায়। শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে কেন্দ্র করে সূচিত এই আন্দোলন পরবর্তী সময় সমগ্র জাতির ন্যায়বিচার, বৈষম্যহীনতা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার গণআকাঙ্ক্ষার প্রতীক হয়ে ওঠে। মহান জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানাই। তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে আহত ও সাহসিকতার সঙ্গে আন্দোলনে অংশগ্রহণকারী সবার প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।  বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) বিশ্বাস করে, একটি বিশ্ববিদ্যালয় কেবল জ্ঞানচর্চার কেন্দ্র নয়; এটি স্বাধীন চিন্তা, নৈতিক মূল্যবোধ, মানবিক মর্যাদা এবং দায়িত্বশীল নাগরিকত্ব বিকাশের অন্যতম ভিত্তি। জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা-সাম্য, ন্যায়, মানবিক মর্যাদা ও গণতান্ত্রিক অধিকার-আমাদের শিক্ষা, গবেষণা ও দৈনন্দিন কর্মকাণ্ডে প্রতিফলিত হোক।  বুয়েট পরিবারের সব সদস্যের প্রতি আহ্বান, আমরা যেন মহান জুলাই গণঅভ্যুত্থানের শিক্ষা ও আদর্শ ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, সহনশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করি।  পরিশেষে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সকলের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত বুয়েটের সব সদস্যের প্রতিও আন্তরিক সমবেদনা প্রকাশ করছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow