জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে বিকেলে ‘বর্ষা বিপ্লবের গান’
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্ট আয়োজন করা হয়েছে। এতে গাইবেন পারসা মাহজাবীন, সেজান, কুড়েঘর, আর্বোভাইরাস, এভয়েড রাফা, আসিফ আকবর, শিরোনামহীন, আর্ক (হাসান) ও আর্টসেলের মতো বিখ্যাত সব শিল্পী ও ব্যান্ডদল। বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টায় সবার জন্য উম্মুক্ত আয়োজন ‘বর্ষা বিপ্লবের গান’ শুরু হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। মুনসুন কালচারাল এলায়েন্স আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ আয়োজন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ। বুধবার বিকেলে বর্ষা বিপ্লবের গানে প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত স্পিকার ব্যরিস্টার কায়সার কামাল এবং বিশেষ অতিথি হিসেবে হুইপ নূর-ই-আলম ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এনএস/এমআইএইচএস
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্ট আয়োজন করা হয়েছে। এতে গাইবেন পারসা মাহজাবীন, সেজান, কুড়েঘর, আর্বোভাইরাস, এভয়েড রাফা, আসিফ আকবর, শিরোনামহীন, আর্ক (হাসান) ও আর্টসেলের মতো বিখ্যাত সব শিল্পী ও ব্যান্ডদল।
বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টায় সবার জন্য উম্মুক্ত আয়োজন ‘বর্ষা বিপ্লবের গান’ শুরু হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
মুনসুন কালচারাল এলায়েন্স আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ আয়োজন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ।
বুধবার বিকেলে বর্ষা বিপ্লবের গানে প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত স্পিকার ব্যরিস্টার কায়সার কামাল এবং বিশেষ অতিথি হিসেবে হুইপ নূর-ই-আলম ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এনএস/এমআইএইচএস
What's Your Reaction?