জুলাই সনদ নিয়ে বিরোধী দল বিভ্রান্তি ছড়াচ্ছে : পার্থ

জুলাই সনদ ইস্যুতে বিরোধী দল বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় ভোলা শহরের উকিলপাড়ার শান্ত নীড় প্রাঙ্গণে তার বাবা সাবেক স্থানীয় সরকারমন্ত্রী ও ঢাকা সিটি করপোরেশনের প্রথম মেয়র নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আন্দালিব রহমান পার্থ বলেন, জুলাই সনদকে কেন্দ্র করে বিরোধী দল এমনভাবে বিষয়টি উপস্থাপন করছে, যাতে সরকার ও বিরোধী দলের মধ্যে অপ্রয়োজনীয় মুখোমুখি পরিস্থিতি তৈরি হচ্ছে। তিনি বলেন, ‘আমরা জুলাই সনদকে মানি এবং এর প্রতিটি দফাকে সম্মান করি।’ তিনি আরও বলেন, বিরোধী দল অযথা বিভ্রান্তি ছড়াচ্ছে— যেন সরকার এই সনদ মানে না বা মানবে না। ‘প্রতারণা’ শব্দ ব্যবহারের সমালোচনা করে তিনি বলেন, এটি অত্যন্ত কঠোর শব্দ এবং এ ধরনের ভাষা ব্যবহার থেকে বিরত থাকা উচিত। এর আগে মরহুম নাজিউর রহমান মঞ্জুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দালিব রহমান পার্থ

জুলাই সনদ নিয়ে বিরোধী দল বিভ্রান্তি ছড়াচ্ছে : পার্থ
জুলাই সনদ ইস্যুতে বিরোধী দল বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় ভোলা শহরের উকিলপাড়ার শান্ত নীড় প্রাঙ্গণে তার বাবা সাবেক স্থানীয় সরকারমন্ত্রী ও ঢাকা সিটি করপোরেশনের প্রথম মেয়র নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আন্দালিব রহমান পার্থ বলেন, জুলাই সনদকে কেন্দ্র করে বিরোধী দল এমনভাবে বিষয়টি উপস্থাপন করছে, যাতে সরকার ও বিরোধী দলের মধ্যে অপ্রয়োজনীয় মুখোমুখি পরিস্থিতি তৈরি হচ্ছে। তিনি বলেন, ‘আমরা জুলাই সনদকে মানি এবং এর প্রতিটি দফাকে সম্মান করি।’ তিনি আরও বলেন, বিরোধী দল অযথা বিভ্রান্তি ছড়াচ্ছে— যেন সরকার এই সনদ মানে না বা মানবে না। ‘প্রতারণা’ শব্দ ব্যবহারের সমালোচনা করে তিনি বলেন, এটি অত্যন্ত কঠোর শব্দ এবং এ ধরনের ভাষা ব্যবহার থেকে বিরত থাকা উচিত। এর আগে মরহুম নাজিউর রহমান মঞ্জুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দালিব রহমান পার্থ। অনুষ্ঠান শেষে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow