জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্থগিত চেয়ে করা রিটের আদেশ মঙ্গলবার

গণভোট অধ্যাদেশ ও জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্থগিত চেয়ে  হাইকোর্টে করা রিটের আদেশ মঙ্গলবার (০৩ মার্চ)। সোমবার (০২ মার্চ) রিটের উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি আনোয়ারুল ইসলামের দ্বৈত বেঞ্চ আদেশের দিন নির্ধারণ করেন। রিটের পক্ষে আইনজীবীরা আদালতে বলেন, যে প্রক্রিয়াতে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রণয়ন করা হয়েছে তা সঠিক নয়। এসময় সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রক্রিয়ার সাংবিধানিক ভিত্তি নিয়েও ওঠে প্রশ্ন। আর রিটের বিপক্ষের আইনজীবীরা বলছেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যদি অবৈধ হয় তবে বিগত অন্তবর্তী সরকার যা করেছে সব কিছুই অবৈধ। এ নিয়ে এখন যারা প্রশ্ন তুলছেন সেটি আত্মঘাতি। আইনজীবী শিশির মনির বলেন, এই রিটের পিছনে গভীর এজেন্ডা লুকিয়ে আছে। তারা আদালতের ঘাড়ে বন্দুক রেখে নিজেদের কাজ সম্পন্ন করতে চাচ্ছেন।

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্থগিত চেয়ে করা রিটের আদেশ মঙ্গলবার

গণভোট অধ্যাদেশ ও জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্থগিত চেয়ে  হাইকোর্টে করা রিটের আদেশ মঙ্গলবার (০৩ মার্চ)।

সোমবার (০২ মার্চ) রিটের উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি আনোয়ারুল ইসলামের দ্বৈত বেঞ্চ আদেশের দিন নির্ধারণ করেন।

রিটের পক্ষে আইনজীবীরা আদালতে বলেন, যে প্রক্রিয়াতে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রণয়ন করা হয়েছে তা সঠিক নয়। এসময় সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রক্রিয়ার সাংবিধানিক ভিত্তি নিয়েও ওঠে প্রশ্ন।

আর রিটের বিপক্ষের আইনজীবীরা বলছেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যদি অবৈধ হয় তবে বিগত অন্তবর্তী সরকার যা করেছে সব কিছুই অবৈধ। এ নিয়ে এখন যারা প্রশ্ন তুলছেন সেটি আত্মঘাতি।

আইনজীবী শিশির মনির বলেন, এই রিটের পিছনে গভীর এজেন্ডা লুকিয়ে আছে। তারা আদালতের ঘাড়ে বন্দুক রেখে নিজেদের কাজ সম্পন্ন করতে চাচ্ছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow