জুলাই হত্যা মামলায় আদাবর থেকে কাউন্সিলর গ্রেপ্তার

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসেম ওরফে হাসুকে গ্রেপ্তার করেছে ডিএমপির আদাবর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাজধানীর আদাবর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপি তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জুয়েল রানা গণমাধ্যমকে বলেন, হাসুকে আজকে আদাবর এলাকা থেকে থানা পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি বর্তমানে থানায় রয়েছেন। জুলাই হত্যা মামলাসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র অনুসারে, এই কাউন্সিলরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ রয়েছে। জমি দখল, চাঁদাবাজি, মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে এলাকায় অপরাধের ত্রাস কায়েম করতেন কাউন্সিলর আবুল হাসেম ওরফে হাসু। গত ২০০২ সালে কাউন্সিলর নির্বাচিত হয়ে গড়ে তুলেছিলেন ক্যাডার বাহিনী। আদাবর ও শ্যামলী এলাকায় অর্ধশতাধিক প্লট ও ফ্ল্যাট দখল করার অভিযোগ রয়েছে হাসুর ক্যাডার বাহিনীর বিরুদ্ধে। এছাড়া তার বিরুদ্ধে সরকারি খাসজমি দখলের অভিযোগও রয়েছে।

জুলাই হত্যা মামলায় আদাবর থেকে কাউন্সিলর গ্রেপ্তার

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসেম ওরফে হাসুকে গ্রেপ্তার করেছে ডিএমপির আদাবর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাজধানীর আদাবর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জুয়েল রানা গণমাধ্যমকে বলেন, হাসুকে আজকে আদাবর এলাকা থেকে থানা পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি বর্তমানে থানায় রয়েছেন। জুলাই হত্যা মামলাসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র অনুসারে, এই কাউন্সিলরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ রয়েছে। জমি দখল, চাঁদাবাজি, মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে এলাকায় অপরাধের ত্রাস কায়েম করতেন কাউন্সিলর আবুল হাসেম ওরফে হাসু। গত ২০০২ সালে কাউন্সিলর নির্বাচিত হয়ে গড়ে তুলেছিলেন ক্যাডার বাহিনী। আদাবর ও শ্যামলী এলাকায় অর্ধশতাধিক প্লট ও ফ্ল্যাট দখল করার অভিযোগ রয়েছে হাসুর ক্যাডার বাহিনীর বিরুদ্ধে। এছাড়া তার বিরুদ্ধে সরকারি খাসজমি দখলের অভিযোগও রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow