জেন্ডার সমতা ও সামাজিক উন্নয়নে কাজ করবে ঢাবি-প্ল্যান ইন্টারন্যাশনাল
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বুধবার (২২ এপ্রিল) ঢাবি উপাচার্যের নিজ সভাকক্ষে এ সমঝোতা স্মারক সই করা হয়। শিক্ষা, গবেষণা, যুব উন্নয়ন, জেন্ডার সমতা, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও সামাজিক উন্নয়ন কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে এ সমঝোতা হয়েছে। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানে ঢাবির পক্ষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস স্মারকে সই করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আয়েশা বানু, অধ্যাপক ড. তানিয়া হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের পরিচালক (ইনফ্লুয়েন্সিং, ক্যাম্পেইন অ্যান্ড কমিউনিকেশন) নিশাত সুলতানা এবং সংস্থাটির উপদেষ্টা (জেন্ডার, ডাইভারসিটি, ইনক্লুশন অ্যান্ড প্রোটেকশন) সানজিদা আহমেদসহ সংশ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বুধবার (২২ এপ্রিল) ঢাবি উপাচার্যের নিজ সভাকক্ষে এ সমঝোতা স্মারক সই করা হয়।
শিক্ষা, গবেষণা, যুব উন্নয়ন, জেন্ডার সমতা, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও সামাজিক উন্নয়ন কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে এ সমঝোতা হয়েছে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানে ঢাবির পক্ষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস স্মারকে সই করেন।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আয়েশা বানু, অধ্যাপক ড. তানিয়া হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের পরিচালক (ইনফ্লুয়েন্সিং, ক্যাম্পেইন অ্যান্ড কমিউনিকেশন) নিশাত সুলতানা এবং সংস্থাটির উপদেষ্টা (জেন্ডার, ডাইভারসিটি, ইনক্লুশন অ্যান্ড প্রোটেকশন) সানজিদা আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারক অনুযায়ী, উভয় প্রতিষ্ঠান যৌথভাবে জেন্ডার সমতা, যুব নেতৃত্ব বিকাশ, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার (SRHR), শিশু সুরক্ষা, জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ, প্রশিক্ষণ, কর্মশালা, মাঠপর্যায়ের শিক্ষা কার্যক্রম এবং নেতৃত্ব বিকাশমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
এছাড়া, আন্তর্জাতিক নারী দিবস, আন্তর্জাতিক যুব দিবস, বিশ্ব পরিবেশ দিবসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস যৌথভাবে উদযাপন, শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলী বিকাশে সহায়তা প্রদান, নীতিনির্ধারণী সংলাপ আয়োজন এবং ক্যাম্পাসে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হবে।
চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রকল্প পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও নীতিনির্ধারণী গবেষণায় অংশগ্রহণ করবেন। একই সঙ্গে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ মাঠপর্যায়ে বাস্তব অভিজ্ঞতা, কারিগরি সহায়তা এবং উদ্ভাবনী উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা দেবে।
উল্লেখ্য, এই সমঝোতা স্মারক আগামী পাঁচ বছর পর্যন্ত কার্যকর থাকবে এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে এর মেয়াদ বৃদ্ধি করা যাবে।
এফএআর/এমএমকে
What's Your Reaction?