জেন জিদের কাছে পানীয় কেন ‘ইমোশনাল সাপোর্ট’?

বৃষ্টি ভেজা বিকেল হোক কিংবা ক্লান্তিকর গরম দুপুরে এক কাপ চা বা কফি যেন অনেকের কাছে স্বস্তির প্রতীক। আবার ভারী খাবারের পর ঠান্ডা পানীয় মনকে হালকা করে দেয়। আগে এসব পানীয়কে শুধুই স্বাদ বা সতেজতার জন্য বেছে নেওয়া হতো। কিন্তু সময় বদলেছে। বর্তমান প্রজন্ম, বিশেষ করে জেন জি-দের কাছে এই পানীয়গুলো এখন শুধুই পানীয় নয়, এগুলো হয়ে উঠেছে ‘ইমোশনাল সাপোর্ট ড্রিঙ্ক’। সকালের ব্ল্যাক কফি, বিকেলের সফট ড্রিঙ্ক বা রাতে ঠান্ডা পানীয় পান করার মতো ছোট ছোট অভ্যাসগুলো এখন অনেকের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি নিয়ে নানা রিল, মিম ও আলোচনার ঝড় দেখা যায়। অনেকেই মজা করে বলেন, প্রিয় পানীয় ছাড়া তাদের দিনই শুরু হয় না। কেন তৈরি হচ্ছে এই নির্ভরতা? মনোবিদদের মতে, এই প্রবণতা শুধু স্বাদের কারণে নয়, বরং মানসিক চাহিদার সঙ্গে জড়িত। আধুনিক জীবনের চাপ, উদ্বেগ এবং অনিশ্চয়তার মাঝে মানুষ এমন কিছু খোঁজে, যা তাকে দ্রুত স্বস্তি দিতে পারে। এক্ষেত্রে প্রিয় পানীয় হয়ে ওঠে সহজলভ্য এবং পরিচিত একটি ভরসা। এই অভ্যাসকে বলা হয় ‘মাইক্রো কোপিং’। অর্থাৎ ছোট ছোট অভ্যাসের মাধ্যমে মানসিক চাপ সামলানোর চেষ্টা। এক কাপ গরম কফি হাতে নেওয়

জেন জিদের কাছে পানীয় কেন ‘ইমোশনাল সাপোর্ট’?

বৃষ্টি ভেজা বিকেল হোক কিংবা ক্লান্তিকর গরম দুপুরে এক কাপ চা বা কফি যেন অনেকের কাছে স্বস্তির প্রতীক। আবার ভারী খাবারের পর ঠান্ডা পানীয় মনকে হালকা করে দেয়। আগে এসব পানীয়কে শুধুই স্বাদ বা সতেজতার জন্য বেছে নেওয়া হতো। কিন্তু সময় বদলেছে। বর্তমান প্রজন্ম, বিশেষ করে জেন জি-দের কাছে এই পানীয়গুলো এখন শুধুই পানীয় নয়, এগুলো হয়ে উঠেছে ‘ইমোশনাল সাপোর্ট ড্রিঙ্ক’।

সকালের ব্ল্যাক কফি, বিকেলের সফট ড্রিঙ্ক বা রাতে ঠান্ডা পানীয় পান করার মতো ছোট ছোট অভ্যাসগুলো এখন অনেকের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি নিয়ে নানা রিল, মিম ও আলোচনার ঝড় দেখা যায়। অনেকেই মজা করে বলেন, প্রিয় পানীয় ছাড়া তাদের দিনই শুরু হয় না।

jago

কেন তৈরি হচ্ছে এই নির্ভরতা?

মনোবিদদের মতে, এই প্রবণতা শুধু স্বাদের কারণে নয়, বরং মানসিক চাহিদার সঙ্গে জড়িত। আধুনিক জীবনের চাপ, উদ্বেগ এবং অনিশ্চয়তার মাঝে মানুষ এমন কিছু খোঁজে, যা তাকে দ্রুত স্বস্তি দিতে পারে। এক্ষেত্রে প্রিয় পানীয় হয়ে ওঠে সহজলভ্য এবং পরিচিত একটি ভরসা।

এই অভ্যাসকে বলা হয় ‘মাইক্রো কোপিং’। অর্থাৎ ছোট ছোট অভ্যাসের মাধ্যমে মানসিক চাপ সামলানোর চেষ্টা। এক কাপ গরম কফি হাতে নেওয়া বা ঠান্ডা পানীয়ে চুমুক দেওয়া মস্তিষ্ককে একটি সান্ত্বনার বার্তা দেয় যে, সবকিছু নিয়ন্ত্রণে আছে।

jago

রুটিন ও মানসিক স্থিরতার সম্পর্ক

প্রতিদিন নির্দিষ্ট সময় একই পানীয় পান করার অভ্যাস মস্তিষ্কে একটি রুটিন তৈরি করে। যেমন সকালে কফি মানেই দিনের শুরু, আবার বিকেলের চা মানেই একটু বিশ্রাম। এই ধারাবাহিকতা স্নায়ুতন্ত্রকে শান্ত রাখতে সাহায্য করে এবং মানসিকভাবে নিরাপত্তার অনুভূতি তৈরি করে। এই ছোট ছোট রিচুয়াল বা অভ্যাসগুলো মানুষের জীবনে একটি ছন্দ এনে দেয়, যা ব্যস্ততার মাঝেও কিছুটা স্থিরতা তৈরি করে।

স্বাস্থ্যসচেতন জেন জি ও পানীয় পছন্দ

মিলেনিয়ালদের তুলনায় জেন জি প্রজন্ম অনেক বেশি স্বাস্থ্যসচেতন। তারা ‘সোবার-কিউরিয়াস’ ট্রেন্ডের দিকে ঝুঁকছে, যেখানে অ্যালকোহলের বদলে অপেক্ষাকৃত কম ক্ষতিকর পানীয় বেছে নেওয়া হয়। কফি, মাচা, বোবা টি বা ফলভিত্তিক পানীয় এখন তাদের কাছে জনপ্রিয়।

গবেষণায় দেখা গেছে, ২০ থেকে ২৪ বছর বয়সী তরুণরা এখন এমন পানীয়তে বেশি আগ্রহী, যা তাদের জীবনযাত্রার মান উন্নত করে। তারা শুধু স্বাদ নয়, বরং সেই পানীয় শরীর ও মনে কী প্রভাব ফেলছে, সেটিও গুরুত্ব দিয়ে দেখছে।

jago

অভ্যাস কি ক্ষতিকর হতে পারে?

বিশেষজ্ঞরা বলছেন, পরিমিত পরিমাণে এই ধরনের অভ্যাস ক্ষতিকর নয়। বরং এটি যদি মানসিক চাপ কমাতে সাহায্য করে, তাহলে তা ইতিবাচক ভূমিকা রাখতে পারে। গরম কাপ হাতে নেওয়া বা প্রিয় পানীয়ের স্বাদ উপভোগ করা মনকে দ্রুত শান্ত করতে পারে।
তবে অতিরিক্ত নির্ভরতা সমস্যার কারণ হতে পারে। যেমন অতিরিক্ত ক্যাফেইন ঘুমের সমস্যা, অস্থিরতা বা হজমের সমস্যা সৃষ্টি করতে পারে। একইভাবে বেশি চিনিযুক্ত পানীয় শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।

ভারসাম্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ

প্রয়োজন সঠিক ভারসাম্য বজায় রাখা। প্রিয় পানীয় উপভোগ করুন, তবে সেটিকে শুধু মানসিক ভরসা বানাবেন না। এর পাশাপাশি পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাবার, নিয়মিত ব্যায়াম এবং বাস্তব জীবনের সামাজিক যোগাযোগও সমান গুরুত্বপূর্ণ।

জেন জি-দের কাছে পানীয় এখন শুধু তৃষ্ণা মেটানোর মাধ্যম নয়, এটি একটি অনুভূতি, একটি অভ্যাস এবং অনেক সময় মানসিক স্বস্তির জায়গা। আধুনিক জীবনের চাপের মাঝে এই ছোট ছোট মুহূর্তগুলোই হয়তো তাদের মানসিক ভারসাম্য ধরে রাখতে সাহায্য করছে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, সাইকোলজি টুডে, ভেরিওয়েল মাইন্ড

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow