জেন-জি বিক্ষোভে সরকার উৎখাতের পর সাধারণ নির্বাচনে ভোট দিচ্ছে নেপাল

তরুণদের নেতৃত্বে দুর্নীতিবিরোধী বিক্ষোভে সরকার পতনের পর নেপালের প্রথম সাধারণ নির্বাচনে ভোট শুরু হয়েছে। এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতিগ্রস্ত হিমালয়ের দেশটিতে জেন-জি বিক্ষোভে সরকার উৎখাতের ছয় মাস পর স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে ভোট শুরু হয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে জেন-জি বিক্ষোভে নেপালে সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্ব গ্রহণ করে। প্রায় ১ কোটি ৯০ লাখ ভোটারের ভোটে নতুন সরকার নির্বাচিত হবে। এদের মধ্যে প্রায় ১০ লাখ প্রথমবারের মতো ভোটার হয়েছেন। স্থানীয় সময় বিকাল ৫টার দিকে ভোট শেষ হবে। সংসদের ২৭৫টি আসনের ভোটে ‌‌‘পুরোনো রাজনৈতিক’ দলগুলোর মুখোমুখি হচ্ছেন পরিবর্তনের জন্য ক্ষুব্ধ এবং মোহভঙ্গ তরুণ ভোটারদের পক্ষে কথা বলা প্রতিদ্বন্দ্বীরা। দুর্নীতি, বেকারত্ব, অর্থনৈতিক স্থবিরতা এবং বৈষম্যের কারণে গত সেপ্টেম্বরে দেশজুড়ে বিক্ষোভের সূত্রপাত হয়। এতে ৭৭ জন নিহত হন। নেতৃস্থানীয় প্রার্থীদের মধ্যে রয়েছেন বিক্ষোভ-সংঘাতে পতন হওয়া সরকারের প্রধানমন্ত্রী কেপি অলি এবং প্রাক্তন র‍্যাপার মেয়র বালেন শাহ। টিটিএন

জেন-জি বিক্ষোভে সরকার উৎখাতের পর সাধারণ নির্বাচনে ভোট দিচ্ছে নেপাল

তরুণদের নেতৃত্বে দুর্নীতিবিরোধী বিক্ষোভে সরকার পতনের পর নেপালের প্রথম সাধারণ নির্বাচনে ভোট শুরু হয়েছে। এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতিগ্রস্ত হিমালয়ের দেশটিতে জেন-জি বিক্ষোভে সরকার উৎখাতের ছয় মাস পর স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে ভোট শুরু হয়েছে।

২০২৫ সালের সেপ্টেম্বরে জেন-জি বিক্ষোভে নেপালে সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্ব গ্রহণ করে। প্রায় ১ কোটি ৯০ লাখ ভোটারের ভোটে নতুন সরকার নির্বাচিত হবে। এদের মধ্যে প্রায় ১০ লাখ প্রথমবারের মতো ভোটার হয়েছেন। স্থানীয় সময় বিকাল ৫টার দিকে ভোট শেষ হবে।

সংসদের ২৭৫টি আসনের ভোটে ‌‌‘পুরোনো রাজনৈতিক’ দলগুলোর মুখোমুখি হচ্ছেন পরিবর্তনের জন্য ক্ষুব্ধ এবং মোহভঙ্গ তরুণ ভোটারদের পক্ষে কথা বলা প্রতিদ্বন্দ্বীরা।

দুর্নীতি, বেকারত্ব, অর্থনৈতিক স্থবিরতা এবং বৈষম্যের কারণে গত সেপ্টেম্বরে দেশজুড়ে বিক্ষোভের সূত্রপাত হয়। এতে ৭৭ জন নিহত হন।

নেতৃস্থানীয় প্রার্থীদের মধ্যে রয়েছেন বিক্ষোভ-সংঘাতে পতন হওয়া সরকারের প্রধানমন্ত্রী কেপি অলি এবং প্রাক্তন র‍্যাপার মেয়র বালেন শাহ।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow