জোহানেসবার্গের কাছে বন্দুকধারীদের গুলিতে ১২ জন নিহত
দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গের কাছে বন্দুকধারীদের গুলিতে ১২ জন নিহত হয়েছে। পুলিশ বুধবার জানিয়েছে, বন্দুকধারীরা জোহানেসবার্গের কাছে একটি বস্তিতে হামলা চালিয়েছে। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতের আগে অবৈধ খনি শ্রমিকদের বসবাসের জায়গার কাছে একটি দরিদ্র এলাকায় ওই হামলার ঘটনা ঘটেছে। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, প্রায় ১০ জন হামলাকারী এই ঘটনায় জড়িত। তারা গাড়িতে করে জাম্পার্স বস্তিতে গিয়ে হামলা চালিয়েছে। তিনি বলেন, অভিযুক্তরা বস্তির দুটি প্রবেশপথ দিয়েই প্রবেশ করেছে এবং ওই এলাকার বিভিন্ন স্থানে গুলি চালিয়ে গাড়িতে করে পালিয়ে গেছে। কর্নেল ডিমাকাতসো নেভহুলুই বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে এই হামলায় ১২ জন নিহত হয়েছেন। তিনি আরও বলেন, আটজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং তিনজন প্রাপ্তবয়স্ক নারীকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। এছাড়া আরও একজন হাসপাতালে মারা গেছেন। টিটিএন
দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গের কাছে বন্দুকধারীদের গুলিতে ১২ জন নিহত হয়েছে। পুলিশ বুধবার জানিয়েছে, বন্দুকধারীরা জোহানেসবার্গের কাছে একটি বস্তিতে হামলা চালিয়েছে।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতের আগে অবৈধ খনি শ্রমিকদের বসবাসের জায়গার কাছে একটি দরিদ্র এলাকায় ওই হামলার ঘটনা ঘটেছে।
পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, প্রায় ১০ জন হামলাকারী এই ঘটনায় জড়িত। তারা গাড়িতে করে জাম্পার্স বস্তিতে গিয়ে হামলা চালিয়েছে।
তিনি বলেন, অভিযুক্তরা বস্তির দুটি প্রবেশপথ দিয়েই প্রবেশ করেছে এবং ওই এলাকার বিভিন্ন স্থানে গুলি চালিয়ে গাড়িতে করে পালিয়ে গেছে।
কর্নেল ডিমাকাতসো নেভহুলুই বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে এই হামলায় ১২ জন নিহত হয়েছেন। তিনি আরও বলেন, আটজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং তিনজন প্রাপ্তবয়স্ক নারীকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। এছাড়া আরও একজন হাসপাতালে মারা গেছেন।
টিটিএন
What's Your Reaction?