জোড়া গোলে সমালোচকদের জবাব নেইমারের

২০২৬ সালের গোল খরা কাটিয়ে স্বরূপে ফিরলেন নেইমার। বৃহস্পতিবার ব্রাজিলিয়ান সিরিআর চতুর্থ রাউন্ডে ভাস্কো দা গামার বিপক্ষে সান্তোসের ২-১ গোলে জয়ের নায়ক তিনিই। ম্যাচে দলের দুটি গোলই নেইমারের। ম্যাচ শেষে সমালোচকদের জবাব দিতে গিয়ে নেইমার বলেন, ‘গত সপ্তাহে তারা বলেছিল আমি বিশ্বের সবচেয়ে বাজে খেলোয়াড়। আজ আমি দুই গোল করেছি, সেটাই গুরুত্বপূর্ণ। এটাই ফুটবল। একদিন আপনি খারাপ খেলোয়াড়, আসবে অবসরের কথা। পরের দিন সবাই বলবে, আপনাকে বিশ্বকাপে যেতে হবে।’ ২০২৬ সালের শুরুতে অস্ত্রোপচারের পর সম্প্রতি মাঠে ফেরেন নেইমার। এটি ছিল চলতি বছরে তার তৃতীয় ম্যাচ এবং দ্বিতীয় পূর্ণ ৯০ মিনিট খেলা। তিনি জানান, ম্যাচের শেষ দিকে কিছুটা পেশিতে টান অনুভব করলেও তা স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলস্তি আগেই জানিয়েছেন, নেইমার পুরোপুরি ফিট থাকলে আসন্ন বিশ্বকাপের দলে তাকে বিবেচনা করা হবে। ম্যাচের ২৫তম মিনিটে প্রথম গোল করার পর নেইমার কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে নাচের ভঙ্গিতে উদযাপন করেন, যা তিনি উৎসর্গ করেন ভিনিসিয়ুস জুনিয়রকে। ভিনিসিয়ুস সম্প্রতি রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে নেমে বর্ণবাদের শিকার হন

জোড়া গোলে সমালোচকদের জবাব নেইমারের

২০২৬ সালের গোল খরা কাটিয়ে স্বরূপে ফিরলেন নেইমার। বৃহস্পতিবার ব্রাজিলিয়ান সিরিআর চতুর্থ রাউন্ডে ভাস্কো দা গামার বিপক্ষে সান্তোসের ২-১ গোলে জয়ের নায়ক তিনিই। ম্যাচে দলের দুটি গোলই নেইমারের।

ম্যাচ শেষে সমালোচকদের জবাব দিতে গিয়ে নেইমার বলেন, ‘গত সপ্তাহে তারা বলেছিল আমি বিশ্বের সবচেয়ে বাজে খেলোয়াড়। আজ আমি দুই গোল করেছি, সেটাই গুরুত্বপূর্ণ। এটাই ফুটবল। একদিন আপনি খারাপ খেলোয়াড়, আসবে অবসরের কথা। পরের দিন সবাই বলবে, আপনাকে বিশ্বকাপে যেতে হবে।’

২০২৬ সালের শুরুতে অস্ত্রোপচারের পর সম্প্রতি মাঠে ফেরেন নেইমার। এটি ছিল চলতি বছরে তার তৃতীয় ম্যাচ এবং দ্বিতীয় পূর্ণ ৯০ মিনিট খেলা। তিনি জানান, ম্যাচের শেষ দিকে কিছুটা পেশিতে টান অনুভব করলেও তা স্বাভাবিক প্রক্রিয়ার অংশ।

ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলস্তি আগেই জানিয়েছেন, নেইমার পুরোপুরি ফিট থাকলে আসন্ন বিশ্বকাপের দলে তাকে বিবেচনা করা হবে।

ম্যাচের ২৫তম মিনিটে প্রথম গোল করার পর নেইমার কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে নাচের ভঙ্গিতে উদযাপন করেন, যা তিনি উৎসর্গ করেন ভিনিসিয়ুস জুনিয়রকে। ভিনিসিয়ুস সম্প্রতি রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে নেমে বর্ণবাদের শিকার হন।

প্রথমার্ধে ভাস্কো সমতা ফেরালেও দ্বিতীয়ার্ধে আবারও গোল করে সান্তোসের জয় নিশ্চিত করেন নেইমার। তবে ম্যাচের উত্তেজনা কিছুটা বাড়ে ভাস্কোর মিডফিল্ডার থিয়াগো মেন্ডেসের সঙ্গে নেইমারের তর্কাতর্কিতে। ২০২০ সালে প্যারিস সেন্ট জার্মেইয়ের হয়ে অলিম্পিক লিওনেসের বিপক্ষে ম্যাচে মেন্দেসের এক ট্যাকলে গুরুতর চোট পেয়েছিলেন নেইমার।

নেইমার বলেন, ‘সে সবসময় ঝামেলা করতে এবং শক্তি দেখাতে চায়। পিএসজিতে সে আমাকে একবার আঘাত দিয়েছিল, আজও আমাকে হুমকি দিয়েছে। তার সঙ্গে সবসময় একই ঘটনা ঘটে।’

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow