জ্বালানি তেলের সরবরাহ নিয়ে নতুন নির্দেশনা

দেশে জ্বালানি তেলের পরিস্থিতি ও সরবরাহ স্বাভাবিক রাখতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) নতুন নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখতে বিপিসির অধীনস্থ ডিপোগুলোকে ছুটির দিনেও খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ছুটির দিন (শুক্রবার ও শনিবার) বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) অধীনস্থ বিপণন কোম্পানিসমূহের প্রধান স্থাপনা/ডিপো খোলা রেখে জ্বালানি তেল সরবরাহ করা হবে। এতে আরও বলা হয়, ‘জনগণের চাহিদা মোতাবেক দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বিদেশ হতে আমদানি কার্যক্রম/সূচি নির্ধারিত রয়েছে এবং নিয়মিতভাবে পার্সেল দেশে আনা হচ্ছে। এতে বলা হয়, পাশাপাশি ডিলারদের সাময়িকভাবে প্রধান স্থাপনা হতে সারাদেশের সকল ডিপোতে নিয়মিতভাবে রেল ওয়াগণ/ট্যাংকারের মাধ্যমে প্রেরণ করা হচ্ছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ/বিপিসির নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে সরকারি ছুটির দিন (শুক্রবার

জ্বালানি তেলের সরবরাহ নিয়ে নতুন নির্দেশনা

দেশে জ্বালানি তেলের পরিস্থিতি ও সরবরাহ স্বাভাবিক রাখতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) নতুন নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখতে বিপিসির অধীনস্থ ডিপোগুলোকে ছুটির দিনেও খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ছুটির দিন (শুক্রবার ও শনিবার) বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) অধীনস্থ বিপণন কোম্পানিসমূহের প্রধান স্থাপনা/ডিপো খোলা রেখে জ্বালানি তেল সরবরাহ করা হবে।

এতে আরও বলা হয়, ‘জনগণের চাহিদা মোতাবেক দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বিদেশ হতে আমদানি কার্যক্রম/সূচি নির্ধারিত রয়েছে এবং নিয়মিতভাবে পার্সেল দেশে আনা হচ্ছে।

এতে বলা হয়, পাশাপাশি ডিলারদের সাময়িকভাবে প্রধান স্থাপনা হতে সারাদেশের সকল ডিপোতে নিয়মিতভাবে রেল ওয়াগণ/ট্যাংকারের মাধ্যমে প্রেরণ করা হচ্ছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ/বিপিসির নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে সরকারি ছুটির দিন (শুক্রবার ও শনিবার) বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) অধীনস্থ বিপণন কোম্পানিসমূহের প্রধান স্থাপনা/ডিপো খোলা রেখে জ্বালানি তেল সরবরাহ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow