জ্বালানি তেল পেতে লাগবে ডিসির 'বিশেষ কার্ড'

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা ফেরাতে কঠোর নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। নির্দেশনা অনুযায়ী, জেলা প্রশাসকের (ডিসি) বিশেষ কার্ড ছাড়া জ্বালানি তেল ডিজেল সংগ্রহ করা যাবে না। শনিবার (২৮ মার্চ) জেলা প্রশাসকের অফিস থেকে এ নির্দেশনা জারি করা হয়। জ্বালানি তেলের সংকট ও ভোগান্তি নিরসনে নতুন এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে ডিসি অফিস সূত্রে জানা গেছে। নির্দেশনায় বলা হয়েছে, ফিলিং স্টেশন ও অনুমোদিত ডিলার ছাড়া খোলা বাজারে জ্বালানি তেল ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। প্রতিটি ফিলিং স্টেশন ও ডিলারকে প্রতিদিন তেল বিক্রির আগে মজুতের তথ্য প্রদর্শন করতে হবে। কোনো অবস্থাতে বোতল, ড্রাম বা কন্টেইনারে জ্বালানি তেল বিক্রি করা যাবে না। তবে সেচ কাজে ব্যবহারের জন্য জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমোদিত বিশেষ কার্ডের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ তেল সংগ্রহ করা যাবে। এছাড়া মোটরসাইকেলসহ সকল যানবাহনের জন্য জ্বালানি তেল নিতে হলে বৈধ কাগজপত্র ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ট্যাক্স টোকেন সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। প্রয়োজন হলে তা প্রদর্শন করতে হবে। মোটরসাইকেলের ক্ষেত্রে নির্ধারিত সম

জ্বালানি তেল পেতে লাগবে ডিসির 'বিশেষ কার্ড'

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা ফেরাতে কঠোর নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। নির্দেশনা অনুযায়ী, জেলা প্রশাসকের (ডিসি) বিশেষ কার্ড ছাড়া জ্বালানি তেল ডিজেল সংগ্রহ করা যাবে না।

শনিবার (২৮ মার্চ) জেলা প্রশাসকের অফিস থেকে এ নির্দেশনা জারি করা হয়।

জ্বালানি তেলের সংকট ও ভোগান্তি নিরসনে নতুন এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে ডিসি অফিস সূত্রে জানা গেছে।

নির্দেশনায় বলা হয়েছে, ফিলিং স্টেশন ও অনুমোদিত ডিলার ছাড়া খোলা বাজারে জ্বালানি তেল ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। প্রতিটি ফিলিং স্টেশন ও ডিলারকে প্রতিদিন তেল বিক্রির আগে মজুতের তথ্য প্রদর্শন করতে হবে। কোনো অবস্থাতে বোতল, ড্রাম বা কন্টেইনারে জ্বালানি তেল বিক্রি করা যাবে না।

তবে সেচ কাজে ব্যবহারের জন্য জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমোদিত বিশেষ কার্ডের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ তেল সংগ্রহ করা যাবে।

এছাড়া মোটরসাইকেলসহ সকল যানবাহনের জন্য জ্বালানি তেল নিতে হলে বৈধ কাগজপত্র ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ট্যাক্স টোকেন সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। প্রয়োজন হলে তা প্রদর্শন করতে হবে।

মোটরসাইকেলের ক্ষেত্রে নির্ধারিত সময় সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত ফিলিং স্টেশন থেকে তেল নেওয়া যাবে। এই সময়ের বাইরে মোটরসাইকেলে জ্বালানি সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানা যায়, ফিলিং স্টেশন ও ডিলার কেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে নির্দিষ্ট লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হবে। জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট সবাইকে এসব নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা বলেন, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং জ্বালানি সরবরাহে স্বচ্ছতা আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow