জ্বালানি তেল বিক্রির সরবরাহ বাড়াল বিপিসি
দেশে জ্বালানি তেল বিক্রির সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। রোববার (১৯ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানানো হয়। তাতে বলা হয়, সোমবার (২০ এপ্রিল) থেকে অকটেন ২০ শতাংশ এবং পেট্রোল-ডিজেল ১০ শতাংশ হারে বেশি সরবরাহ করা হবে। নির্দেশনা অনুযায়ী দৈনিক ১৩ হাজার ৪৮ মেট্রিক টন ডিজেল, ১ হাজার ৫১১ মেট্রিক টন পেট্রোল ও ১৪২২ মেট্রিক টন অকটেন বিক্রি করা হবে। বার্তায় আরও বলা হয়,বর্তমান জ্বালানি তেলের চাহিদা বিবেচনায় ডিলার ও ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে বর্ধিত হারে বিপিসির অধীনস্থ কোম্পানিগুলো কর্তৃক জ্বালানি তেল বিক্রয় করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হলো। প্রসঙ্গত, বিশ্ববাজারে দাম বাড়ায় সরকার বাধ্য হয়ে জ্বালানি তেলের বাড়িয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, ‘আমরা একটা যুদ্ধকালীন অবস্থার মধ্যে আছি। সারা বিশ্ব নিজেদের জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে। এমন কি আমেরিকাও ৫ ডলার বাড়িয়েছে।’ রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মধ্যপ্রাচ
দেশে জ্বালানি তেল বিক্রির সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। রোববার (১৯ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানানো হয়।
তাতে বলা হয়, সোমবার (২০ এপ্রিল) থেকে অকটেন ২০ শতাংশ এবং পেট্রোল-ডিজেল ১০ শতাংশ হারে বেশি সরবরাহ করা হবে। নির্দেশনা অনুযায়ী দৈনিক ১৩ হাজার ৪৮ মেট্রিক টন ডিজেল, ১ হাজার ৫১১ মেট্রিক টন পেট্রোল ও ১৪২২ মেট্রিক টন অকটেন বিক্রি করা হবে।
বার্তায় আরও বলা হয়,বর্তমান জ্বালানি তেলের চাহিদা বিবেচনায় ডিলার ও ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে বর্ধিত হারে বিপিসির অধীনস্থ কোম্পানিগুলো কর্তৃক জ্বালানি তেল বিক্রয় করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হলো।
প্রসঙ্গত, বিশ্ববাজারে দাম বাড়ায় সরকার বাধ্য হয়ে জ্বালানি তেলের বাড়িয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, ‘আমরা একটা যুদ্ধকালীন অবস্থার মধ্যে আছি। সারা বিশ্ব নিজেদের জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে। এমন কি আমেরিকাও ৫ ডলার বাড়িয়েছে।’
রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কথা তুলে ধরে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘সেখারে (মধ্যপ্রাচ্য) যুদ্ধ শুরুর পর থেকে ইমপোর্ট করে আমরা যে স্টক তৈরি করেছি, তার যে দাম পড়েছে, সেই দাম থেকে নিচে প্রাইজ অ্যাডজাস্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি। কারণ এটা বৈদেশিক মুদ্রায় কিনতে হয়।’
What's Your Reaction?