জ্বালানি পরিস্থিতি নিয়ে সংসদীয় কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

সাম্প্রতিক জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় করণীয় সম্পর্কে সুপারিশসহ সংসদে রিপোর্ট প্রদানের লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ মে) জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি  বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বৈঠকে অংশ নেন- কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত,  হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মঈনুল ইসলাম খান, মো. নূরুল ইসলাম, মো. আব্দুল বাতেন, মো. আবুল হাসনাত ও মোহাম্মদ আবুল হাসান। আরও পড়ুনবাসায় গ্যাস নেই, হোটেলে খাবার পেতে ‘যুদ্ধ’ শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি  মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৈঠকে দেশের জ্বালানির সার্বিক বিষয় নিয়ে একটি প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়। কমিটি জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মন্ত্রণালয়ের নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে।  বৈঠকে দেশের চলমান জ্বালানি পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয়ের ওপর পর্যালোচনা করা হয়। এসময় কমিটির সদস্যরা তাদের মতামত দেন। কমিট

জ্বালানি পরিস্থিতি নিয়ে সংসদীয় কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

সাম্প্রতিক জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় করণীয় সম্পর্কে সুপারিশসহ সংসদে রিপোর্ট প্রদানের লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ মে) জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি  বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বৈঠকে অংশ নেন- কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত,  হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মঈনুল ইসলাম খান, মো. নূরুল ইসলাম, মো. আব্দুল বাতেন, মো. আবুল হাসনাত ও মোহাম্মদ আবুল হাসান।

আরও পড়ুন
বাসায় গ্যাস নেই, হোটেলে খাবার পেতে ‘যুদ্ধ’ 
শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি 
 
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৈঠকে দেশের জ্বালানির সার্বিক বিষয় নিয়ে একটি প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়। কমিটি জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মন্ত্রণালয়ের নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে।
 
বৈঠকে দেশের চলমান জ্বালানি পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয়ের ওপর পর্যালোচনা করা হয়। এসময় কমিটির সদস্যরা তাদের মতামত দেন। কমিটি পরবর্তীতে আরও বৈঠক করে প্রয়োজনীয় সুপারিশসহ সংসদে রিপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নেয়।

এতে আরও উপস্থিত ছিলেন- জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এমওএস/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow