জ্বালানি সাশ্রয়ে চট্টগ্রামে সাইকেল শোভাযাত্রা

পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী পরিবহনে জনসচেতনতা সৃষ্টি এবং সন্ত্রাস-মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য সাইকেল শোভাযাত্রা।  শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘শান্তির পথে সাইকেল শোভাযাত্রা-২০২৬’ শীর্ষক এই ব্যতিক্রমী কর্মসূচিতে অংশ নেন প্রশাসন, বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। এদিন সকাল ৭টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। অংশগ্রহণকারীরা একই রঙের টি-শার্ট ও ক্যাপ পরে একযোগে সাইকেল চালিয়ে যাত্রা করেন। বহরটি কাপ্তাই প্রধান সড়ক হয়ে ইছাখালী, গোডাউন কর্ণফূলী ব্রিজ ও ক্ষেত্রবাজার অতিক্রম করে। এরপর সরফভাটার মীরেরখীল এবং দীর্ঘ আঁকাবাঁকা মেঠোপথে প্রায় ১৫ কিলোমিটার পাড়ি দিয়ে বড়খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন এবং দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় সামাজিক সংগঠন,

জ্বালানি সাশ্রয়ে চট্টগ্রামে সাইকেল শোভাযাত্রা
পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী পরিবহনে জনসচেতনতা সৃষ্টি এবং সন্ত্রাস-মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য সাইকেল শোভাযাত্রা।  শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘শান্তির পথে সাইকেল শোভাযাত্রা-২০২৬’ শীর্ষক এই ব্যতিক্রমী কর্মসূচিতে অংশ নেন প্রশাসন, বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। এদিন সকাল ৭টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। অংশগ্রহণকারীরা একই রঙের টি-শার্ট ও ক্যাপ পরে একযোগে সাইকেল চালিয়ে যাত্রা করেন। বহরটি কাপ্তাই প্রধান সড়ক হয়ে ইছাখালী, গোডাউন কর্ণফূলী ব্রিজ ও ক্ষেত্রবাজার অতিক্রম করে। এরপর সরফভাটার মীরেরখীল এবং দীর্ঘ আঁকাবাঁকা মেঠোপথে প্রায় ১৫ কিলোমিটার পাড়ি দিয়ে বড়খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন এবং দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবক এবং বেশ কয়েকটি সাইক্লিং গ্রুপের শতাধিক সদস্য। যাত্রার শেষপ্রান্তে বড়খোলাপাড়া স্কুল মাঠে এক সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান, কবিতা আবৃত্তি এবং মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে প্রদত্ত বক্তব্যগুলো স্থানীয় দুর্গম মারমা পাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার করেছে। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন, শিলক তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাকির হোসেন, সংগঠক আরিফুল হক চৌধুরী, রাজনৈতিক সৈয়দ নূর, ইকবাল আহমেদ বেলাল, সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব, জগলুল হুদা, ইসমাইল হোসেন, জাহেদ হাসানসহ অনেকে।  বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি সাশ্রয় ও শারীরিক সুস্থতায় সাইক্লিংয়ের গুরুত্ব অপরিসীম। একইসঙ্গে সুস্থ সমাজ গঠনে তরুণদের খেলাধুলা ও গঠনমূলক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা। অনুষ্ঠান শেষে ১৫ কিলোমিটার দীর্ঘ এই যাত্রায় বিশেষ নৈপুণ্য দেখানো প্রথম তিনজনকে পুরস্কৃত করা হয় এবং সকল অংশগ্রহণকারীকে সনদ প্রদান করে উপজেলা প্রশাসন।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow