জ্যারেল কোয়ানসাকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফা
মেক্সিকোর বিপক্ষে লাল কার্ড দেখার শাস্তি হিসেবে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন ইংল্যান্ডের তারকা ডিফেন্ডার জ্যারেল কোয়ানসা। এর ফলে আগামী শনিবার নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না তিনি। শুধু তা-ই নয়, ‘থ্রি লায়নস’রা যদি টুর্নামেন্টের শেষ চারেও জায়গা করে নেয়, তাহলেও মাঠে নামা হবে না ইংল্যান্ডের এই তারকা ডিফেন্ডারের। শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোর বিপক্ষে সরাসরি লাল কার্ড দেখেছিলেন কোয়ানসা। তবে মাঠের রেফারি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর পর্যালোচনার পরই কেবল এই সিদ্ধান্তটি নিয়েছিলেন। সূত্র : বিবিসি স্পোর্টস
মেক্সিকোর বিপক্ষে লাল কার্ড দেখার শাস্তি হিসেবে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন ইংল্যান্ডের তারকা ডিফেন্ডার জ্যারেল কোয়ানসা। এর ফলে আগামী শনিবার নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না তিনি।
শুধু তা-ই নয়, ‘থ্রি লায়নস’রা যদি টুর্নামেন্টের শেষ চারেও জায়গা করে নেয়, তাহলেও মাঠে নামা হবে না ইংল্যান্ডের এই তারকা ডিফেন্ডারের।
শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোর বিপক্ষে সরাসরি লাল কার্ড দেখেছিলেন কোয়ানসা। তবে মাঠের রেফারি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর পর্যালোচনার পরই কেবল এই সিদ্ধান্তটি নিয়েছিলেন।
সূত্র : বিবিসি স্পোর্টস
What's Your Reaction?