জয়পুরহাটে এনসিপি কমিটি অবাঞ্ছিত ঘোষণার দাবিতে মানববন্ধন

জয়পুরহাট জেলা এনসিপি কমিটিকে অদক্ষ ও অকার্যকর দাবি করে অবাঞ্ছিত ঘোষণা এবং কমিটি স্থগিতের দাবিতে বৃহস্পতিবার সকালে মানববন্ধন করেছে সংগঠনটির একাংশ। জয়পুরহাট শহরের জিরো পয়েন্ট কেন্দ্রীয় মসজিদ চত্বরে এনসিপির সহযোগী সংগঠন যুবশক্তি ও ছাত্রশক্তির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা এনসিপি সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওমর আলী বাবু, জেলা যুবশক্তির আহ্বায়ক ইমরান হোসেন, সদস্য সচিব গোলাপ হোসেন, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক সৈয়দ আহমেদ উল্লাহ শাকিল, সদস্য সচিব মো. রাহিছুল ইসলাম এবং ওয়ারিয়র্স অব জুলাই জয়পুরহাট জেলা সদস্য সচিব রাশেদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।এ সময় নেতৃবৃন্দ অভিযোগ করেন, এনসিপির আহ্বায়ক কমিটি গঠনের পর থেকে আহ্বায়ক ও সদস্য সচিবসহ গুটি কয়েকজন ব্যাপক স্বেচ্ছাচারিতা করছেন। তারা সংগঠনের কোনো কার্যক্রম করছেন না এবং এনসিপির নেতাকর্মী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে কোনো সমন্বয় করছেন না। বক্তারা জানান, তারা ১০ দলীয় জোটে কাজ করতে চান এবং নিজের থেকে গণভোটের প্রচারণা করছেন, কিন্তু এসব কাজে শৈথিল্য দেখানো হচ্ছে। এই কারণে বর্তমান এনসিপির আহ্বায়ক কমিটিকে অবাঞ্

জয়পুরহাটে এনসিপি কমিটি অবাঞ্ছিত ঘোষণার দাবিতে মানববন্ধন

জয়পুরহাট জেলা এনসিপি কমিটিকে অদক্ষ ও অকার্যকর দাবি করে অবাঞ্ছিত ঘোষণা এবং কমিটি স্থগিতের দাবিতে বৃহস্পতিবার সকালে মানববন্ধন করেছে সংগঠনটির একাংশ। জয়পুরহাট শহরের জিরো পয়েন্ট কেন্দ্রীয় মসজিদ চত্বরে এনসিপির সহযোগী সংগঠন যুবশক্তি ও ছাত্রশক্তির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা এনসিপি সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওমর আলী বাবু, জেলা যুবশক্তির আহ্বায়ক ইমরান হোসেন, সদস্য সচিব গোলাপ হোসেন, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক সৈয়দ আহমেদ উল্লাহ শাকিল, সদস্য সচিব মো. রাহিছুল ইসলাম এবং ওয়ারিয়র্স অব জুলাই জয়পুরহাট জেলা সদস্য সচিব রাশেদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ অভিযোগ করেন, এনসিপির আহ্বায়ক কমিটি গঠনের পর থেকে আহ্বায়ক ও সদস্য সচিবসহ গুটি কয়েকজন ব্যাপক স্বেচ্ছাচারিতা করছেন। তারা সংগঠনের কোনো কার্যক্রম করছেন না এবং এনসিপির নেতাকর্মী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে কোনো সমন্বয় করছেন না। বক্তারা জানান, তারা ১০ দলীয় জোটে কাজ করতে চান এবং নিজের থেকে গণভোটের প্রচারণা করছেন, কিন্তু এসব কাজে শৈথিল্য দেখানো হচ্ছে। এই কারণে বর্তমান এনসিপির আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা এবং কমিটি স্থগিতের দাবি জানানো হয়।

এ ব্যাপারে এনসিপির জেলা কমিটির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপস বলেন, কী কারণে ছাত্রশক্তি ও যুবশক্তি এই মানববন্ধন করেছেন, তা তিনি জানেন না। তিনি আরও জানান, এ বিষয়ে দলের হাইকমান্ডকে জানানো হয়েছে এবং তিনি ছাত্রশক্তি ও যুবশক্তির নেতৃবৃন্দকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। তারা এলে আলোচনা করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow