জয়পুরহাটে দুই ভ্যানের মুখোমুখি সংর্ঘষে একজন নিহত

জয়পুরহাটের পাঁচবিবিতে দুই ভ্যানের মুখোমুখি সংর্ঘষে মোঃ সেকেন্দার আলী (৬৫) নামের এক ভ্যান চালক নিহত হয়েছে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ হাফিজ মোঃ রায়হান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার বিকালে উপজেলার বালিঘাটা ইউনিয়নের পুটারবিল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক একই ইউনিয়নের আটুল গ্রামের মৃত হাজেম মন্ডলের পুত্র। স্থানীয়রা জানান, সেকেন্দার পাঁচবিবি বাজার থেকে যাত্রী নিয়ে নিজ বাড়ীর দিকে যাওয়ার পথে পুটারবিল নামক এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা আলু বোঝাই অপর একটি ভ্যানের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় সেকেন্দার আলী বুকে আঘাত পেয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার মহিপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে রেফার্ড করলে সেখানে নেওয়ার পথে তার মুত্যু হয়।

জয়পুরহাটে দুই ভ্যানের মুখোমুখি সংর্ঘষে একজন নিহত

জয়পুরহাটের পাঁচবিবিতে দুই ভ্যানের মুখোমুখি সংর্ঘষে মোঃ সেকেন্দার আলী (৬৫) নামের এক ভ্যান চালক নিহত হয়েছে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ হাফিজ মোঃ রায়হান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার বিকালে উপজেলার বালিঘাটা ইউনিয়নের পুটারবিল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক একই ইউনিয়নের আটুল গ্রামের মৃত হাজেম মন্ডলের পুত্র। স্থানীয়রা জানান, সেকেন্দার পাঁচবিবি বাজার থেকে যাত্রী নিয়ে নিজ বাড়ীর দিকে যাওয়ার পথে পুটারবিল নামক এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা আলু বোঝাই অপর একটি ভ্যানের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় সেকেন্দার আলী বুকে আঘাত পেয়ে রাস্তায় লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার মহিপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে রেফার্ড করলে সেখানে নেওয়ার পথে তার মুত্যু হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow