জয়পুরহাটে নিজ ঘরে মিললো গৃহবধূর মরদেহ

জয়পুরহাটের আক্কেলপুরে শারমিন নাহার (২৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) সকাল ৭টায় সোনামুখীর উত্তর রামশালা গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শারমিন ওই গ্রামের শামিম মণ্ডলের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৭-৮ বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুর-শাশুড়ির সঙ্গে জমিজমা নিয়ে শামিম ও শারমিনের বিরোধ চলছিল। তারা অন্য জায়গায় নতুন বাড়ি বানিয়ে আলাদা থাকতেন। মানসিক অশান্তির জেরে শারমিন গলায় ফাঁস দিতে পারেন বলে জানান এলাকাবাসী। সোমবার সকাল ৭টার দিকে ৯৯৯-এ কল পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্বামী শামিম মন্ডল বাদী হয়ে আক্কেলপুর থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করেছেন। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। মাহফুজ রহমান/এফএ/জেআইএম

জয়পুরহাটে নিজ ঘরে মিললো গৃহবধূর মরদেহ

জয়পুরহাটের আক্কেলপুরে শারমিন নাহার (২৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৮ জুন) সকাল ৭টায় সোনামুখীর উত্তর রামশালা গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শারমিন ওই গ্রামের শামিম মণ্ডলের স্ত্রী।

জয়পুরহাটে নিজ ঘরে মিললো গৃহবধূর মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৭-৮ বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুর-শাশুড়ির সঙ্গে জমিজমা নিয়ে শামিম ও শারমিনের বিরোধ চলছিল। তারা অন্য জায়গায় নতুন বাড়ি বানিয়ে আলাদা থাকতেন। মানসিক অশান্তির জেরে শারমিন গলায় ফাঁস দিতে পারেন বলে জানান এলাকাবাসী। সোমবার সকাল ৭টার দিকে ৯৯৯-এ কল পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

জয়পুরহাটে নিজ ঘরে মিললো গৃহবধূর মরদেহ

এ ঘটনায় নিহতের স্বামী শামিম মন্ডল বাদী হয়ে আক্কেলপুর থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করেছেন।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

মাহফুজ রহমান/এফএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow