জয়পুরহাটে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবিতে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে আটাপুর ইউনিয়নের মাঝিনা গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুজন হলো হোসেন (১১) ও রহমত (৮)। তারা মাঝিনা গ্রামের এনামুল হকের ছেলে। স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার স্কুল ছুটি হওয়ার পর হোসেন ও রহমত ঘরে ফিরে আরও কয়েকটি শিশুর সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে দুই ভাই পানিতে তলিয়ে যায়। এসময় সঙ্গে থাকা চাচাতো ভাই ইমরান দুজনকে দেখতে না পেয়ে চিৎকার দেয়। তখন আশপাশের লোকজন ছুটে এসে তল্লাশি শুরু করে। অনেক চেষ্টার পর তাদের উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মিঠু সরকার বলেন, সন্ধ্যায় জরুরি বিভাগে পানিতে ডুবে যাওয়া হোসেন ও রহমত নামের দুই শিশুকে নিয়ে আসা হয়েছিল। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান বলেন, মাঝিনা গ্রামে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। তারা আপন ভাই। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এমএএইচএফ/একিউএফ

জয়পুরহাটে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবিতে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে আটাপুর ইউনিয়নের মাঝিনা গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলো হোসেন (১১) ও রহমত (৮)। তারা মাঝিনা গ্রামের এনামুল হকের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার স্কুল ছুটি হওয়ার পর হোসেন ও রহমত ঘরে ফিরে আরও কয়েকটি শিশুর সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে দুই ভাই পানিতে তলিয়ে যায়। এসময় সঙ্গে থাকা চাচাতো ভাই ইমরান দুজনকে দেখতে না পেয়ে চিৎকার দেয়। তখন আশপাশের লোকজন ছুটে এসে তল্লাশি শুরু করে। অনেক চেষ্টার পর তাদের উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মিঠু সরকার বলেন, সন্ধ্যায় জরুরি বিভাগে পানিতে ডুবে যাওয়া হোসেন ও রহমত নামের দুই শিশুকে নিয়ে আসা হয়েছিল। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান বলেন, মাঝিনা গ্রামে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। তারা আপন ভাই। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এমএএইচএফ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow