জয়পুরহাটে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট জেলায় ২টি সংসদীয় আসনে আজ বৃহস্পতিবার শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে।বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, সাধারণ ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের ভোট দিচ্ছেন। জয়পুরহাট সদরের পারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবদুর রশিদ জানান, সকাল থেকে ব্যাপক ভোটারের উপস্থিতি। এ কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ৫৫৯ জন। শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে বলেও তিনি জানান।এ কেন্দ্রে ভোট দিতে আসা ষাটোর্ধ্ব নারী ভোটার শেফালী রানী জানান, সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে নিজের ভোট সুন্দর পরিবেশে দিতে পেরে খুশি বলে জানান সরদার পাড়া এলাকার ভোটার সরদার রাশেদ মোবারক। জয়পুরহাট মহাবিদ্যালয় ভোট কেন্দ্রে দেখা যায় লম্বা লাইনে ভোটাররা তাদের ভোট দিচ্ছেন।পাঁচবিবি বালিঘাটা আলিম মাদ্রাসা কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৮৫০ জন। এরমধ্যে মহিলা ১ হাজার ৪৬৪ জন। সকাল সাড়ে ৯টা পর্যন্ত এখানে ৪২১ জন ভোট প্রদান করেছেন বলে জানান, প্রিজাইডিং অফিসার সুলতান শাহনেওয়াজ সরকার।জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, জেলার ২টি সং

জয়পুরহাটে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট জেলায় ২টি সংসদীয় আসনে আজ বৃহস্পতিবার শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে।

বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, সাধারণ ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের ভোট দিচ্ছেন। জয়পুরহাট সদরের পারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবদুর রশিদ জানান, সকাল থেকে ব্যাপক ভোটারের উপস্থিতি। এ কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ৫৫৯ জন। শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে বলেও তিনি জানান।

এ কেন্দ্রে ভোট দিতে আসা ষাটোর্ধ্ব নারী ভোটার শেফালী রানী জানান, সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে নিজের ভোট সুন্দর পরিবেশে দিতে পেরে খুশি বলে জানান সরদার পাড়া এলাকার ভোটার সরদার রাশেদ মোবারক। জয়পুরহাট মহাবিদ্যালয় ভোট কেন্দ্রে দেখা যায় লম্বা লাইনে ভোটাররা তাদের ভোট দিচ্ছেন।

পাঁচবিবি বালিঘাটা আলিম মাদ্রাসা কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৮৫০ জন। এরমধ্যে মহিলা ১ হাজার ৪৬৪ জন। সকাল সাড়ে ৯টা পর্যন্ত এখানে ৪২১ জন ভোট প্রদান করেছেন বলে জানান, প্রিজাইডিং অফিসার সুলতান শাহনেওয়াজ সরকার।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, জেলার ২টি সংসদীয় আসনের মধ্যে জয়পুরহাট-১ আসনে ১৫১টি ও জয়পুরহাট-২ আসনে ১০৪টি সহ মোট ২৫৫টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট শুরু হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য অধিকাংশ ভোটকেন্দ্রে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

জেলায় আইন-শৃঙ্খলা বাহিনীতে ২ প্লাটুন র‍্যাব, ১৩ প্লাটুন বিজিবি, ৬১৮ জন সেনাবাহিনী, ১ হাজার ২২ জন পুলিশ ও ৩ হাজার ৩১৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন বলে জানান, পুলিশ সুপার মিনা মাহমুদা। এছাড়া প্রতি উপজেলায় একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ মোট ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন। জেলার ২টি নির্বাচনী আসনে মোট ২৫৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১০০টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) এবং ১৫৫টি কেন্দ্রকে সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আল মামুন মিয়া সাংবাদিকদের জানান, সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনী কেন্দ্রগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন।

নিরাপত্তা জোরদারে ইতোমধ্যে অধিকাংশ ভোটকেন্দ্রে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। একটি সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন সংশ্লিষ্ট সব কর্মকর্তারা সম্মিলিতভাবে কাজ করছেন বলেও মন্তব্য করেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow