জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল থেকে যুবদল নেতার ওপর ককটেল হামলার মামলায় জাহাঙ্গীর আলম (৪২) নামে শ্রমিক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাতে ধুনট শহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাহাঙ্গীর আলম ধুনট সদরপাড়ার বাসিন্দা মতিউর রহমানের ছেলে। তিনি উপজেলা শ্রমিক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধুনট শহরের শহীদ মিনার চত্বরে জড়ো হয়ে মশাল মিছিল বের করেন। এ সময় তারা জয় বাংলা স্লোগান দিতে দিতে শহরে মিছিল করেন। অভিযোগে বলা হয়, ওই সময় যুবদল নেতা রিপন সেখ ও তার সহযোগীরা মিছিলের প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে মিছিলকারীদের পক্ষ থেকে যুবদল নেতার দিকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। ঘটনার দুই দিন পর, ১৯ ফেব্রুয়ারি ধুনট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও চরপাড়া গ্রামের বাসিন্দা রিপন সেখ

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল থেকে যুবদল নেতার ওপর ককটেল হামলার মামলায় জাহাঙ্গীর আলম (৪২) নামে শ্রমিক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাতে ধুনট শহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহাঙ্গীর আলম ধুনট সদরপাড়ার বাসিন্দা মতিউর রহমানের ছেলে। তিনি উপজেলা শ্রমিক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধুনট শহরের শহীদ মিনার চত্বরে জড়ো হয়ে মশাল মিছিল বের করেন। এ সময় তারা জয় বাংলা স্লোগান দিতে দিতে শহরে মিছিল করেন।

অভিযোগে বলা হয়, ওই সময় যুবদল নেতা রিপন সেখ ও তার সহযোগীরা মিছিলের প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে মিছিলকারীদের পক্ষ থেকে যুবদল নেতার দিকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়।

ঘটনার দুই দিন পর, ১৯ ফেব্রুয়ারি ধুনট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও চরপাড়া গ্রামের বাসিন্দা রিপন সেখ বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ জন নেতাকর্মীকে আসামি করা হয়।

পুলিশ জানিয়েছে, জাহাঙ্গীর আলমকে ওই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow