ঝটপট আফগানি অমলেট বানাবেন যেভাবে

অনেকেরই সকাল শুরু হয় ডিম ছাড়া কল্পনাই করা যায় না। ব্যস্ত জীবনে দ্রুত তৈরি করা যায় বলে নাস্তায় ডিমই খেতে পছন্দ করেন। বিশেষ করে গরম গরম ধোঁয়া ওঠা অমলেট অনেকের কাছেই খুব প্রিয় একটি খাবার। স্বাদ, পুষ্টি এবং দ্রুত প্রস্তুত করা যায় বলে অমলেট বিশ্বজুড়ে অন্যতম জনপ্রিয় ব্রেকফাস্ট হিসেবে জায়গা করে নিয়েছে। ডিমে থাকা প্রোটিন শরীরকে শক্তি জোগায় এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে, তাই এটি খুব উপকারী। তবে প্রতিদিন একই ধরনের অমলেট খেতে খেতে অনেকেই একঘেয়েমি অনুভব করেন। সেই ক্ষেত্রে একটু ভিন্ন স্বাদে তৈরি করতে পারেন আফগানি অমলেট। আফগানি অমলেট সাধারণ অমলেটের চেয়ে একটু আলাদা এবং বেশি মজাদার। অল্প সময়েই এটি তৈরি করা যায় বলে সহজে তৈরি করে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন। আসুন জেনে নেওয়া যাক কীভাবে আফগানি অমলেট তৈরি করবেন- উপকরণ ডিম ৪টি আলু ছোট চারকোণা কুচি আধা কাপ পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ টমেটো কুচি আধা কাপ হলুদ গুঁড়া আধা চা চামচ গোলমরিচ গুঁড়া আধা চামচ মরিচ গুঁড়া ১ চা চামচ কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ ধনেপাতা কুচি পরিমাণমতো তেল বা মাখন ৩ টেবিল চামচ লবণ স্বাদমতো প্রস্তুত প্রণালি আলু চারকোণা করে ছোট ছোট টুকরো কর

ঝটপট আফগানি অমলেট বানাবেন যেভাবে

অনেকেরই সকাল শুরু হয় ডিম ছাড়া কল্পনাই করা যায় না। ব্যস্ত জীবনে দ্রুত তৈরি করা যায় বলে নাস্তায় ডিমই খেতে পছন্দ করেন। বিশেষ করে গরম গরম ধোঁয়া ওঠা অমলেট অনেকের কাছেই খুব প্রিয় একটি খাবার। স্বাদ, পুষ্টি এবং দ্রুত প্রস্তুত করা যায় বলে অমলেট বিশ্বজুড়ে অন্যতম জনপ্রিয় ব্রেকফাস্ট হিসেবে জায়গা করে নিয়েছে।

ডিমে থাকা প্রোটিন শরীরকে শক্তি জোগায় এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে, তাই এটি খুব উপকারী। তবে প্রতিদিন একই ধরনের অমলেট খেতে খেতে অনেকেই একঘেয়েমি অনুভব করেন। সেই ক্ষেত্রে একটু ভিন্ন স্বাদে তৈরি করতে পারেন আফগানি অমলেট। আফগানি অমলেট সাধারণ অমলেটের চেয়ে একটু আলাদা এবং বেশি মজাদার। অল্প সময়েই এটি তৈরি করা যায় বলে সহজে তৈরি করে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে আফগানি অমলেট তৈরি করবেন-

jago

উপকরণ

  • ডিম ৪টি
  • আলু ছোট চারকোণা কুচি আধা কাপ
  • পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
  • টমেটো কুচি আধা কাপ
  • হলুদ গুঁড়া আধা চা চামচ
  • গোলমরিচ গুঁড়া আধা চামচ
  • মরিচ গুঁড়া ১ চা চামচ
  • কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ
  • ধনেপাতা কুচি পরিমাণমতো
  • তেল বা মাখন ৩ টেবিল চামচ
  • লবণ স্বাদমতো

jago

প্রস্তুত প্রণালি

আলু চারকোণা করে ছোট ছোট টুকরো করে কেটে নিন। একটি প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিন এবং হালকা ভাজা হয়ে আসলে কাটা আলুগুলো দিয়ে ২-৩ মিনিট ভেজে নিন, যতক্ষণ না আলুগুলো হালকা সোনালি রং ধারণ করে।

এরপর এতে টমেটো কুচি, হলুদ, লবণ, গোলমরিচ ও মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মাঝারি আঁচে কিছুক্ষণ রান্না করুন, যতক্ষণ না টমেটো নরম হয়ে পুরোপুরি গলে যায় এবং মসলার সঙ্গে মিশে যায়।

এবার প্যানে ডিম ভেঙে দিন এবং ওপর থেকে সামান্য লবণ ও গোলমরিচ ছিটিয়ে দিন। আঁচ একদম কমিয়ে প্যান ঢেকে দিন এবং ৫-৭ মিনিট রান্না করুন, যতক্ষণ না ডিমের সাদা অংশ ভালোভাবে জমে যায়।রান্না হয়ে এলে নামানোর আগে ওপরে ধনেপাতা কুচি ও কাঁচামরিচ ছড়িয়ে দিন। এরপর নামিয়ে গরম গরম রুটি বা পাউরুটির সঙ্গে পরিবেশন করুন।

টিপস

আলুগুলো যেন খুব পাতলা করে কাটা হয়, যাতে দ্রুত সেদ্ধ হয়।
ডিম দেওয়ার পর চুলার আঁচ লো ফ্লেমে রাখলে তলা পুড়ে যেতে পারে না।
টমেটো ভালোভাবে নরম না হওয়া পর্যন্ত রান্না করলে মিশ্রণ সুন্দর হয়।

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow