ঝটপট বানিয়ে নিন বেলের শরবত

গরমের দিনে তৃষ্ণা মেটানোর জন্য কোনো কিছুই বেলের মতো সতেজ ও স্বাদে চমৎকার হতে পারে না। সহজেই ঘরে বানানো যায় এমন বেলের শরবত শুধু গরম থেকে মুক্তি দেয় না, বরং শরীরকেও রাখে ঠান্ডা ও সতেজ। আর সবচেয়ে বড় কথা ঝটপট তৈরি করা যায়। তাই ইফতার আয়োজনে এই শরবত হতে পারে ক্লান্তি দূরের সেরা সমাধান। রইলো রেসিপি- উপকরণ পাকা বেল ১টি পানি ৩-৪ কাপ চিনি বা আখের গুড় স্বাদমতো বিট লবণ আধা চা চামচ ঠান্ডা পানি বা বরফ কুচি প্রয়োজনমতো লেবুর রস ১ চা চামচ (ঐচ্ছিক) আরও পড়ুন: রোজায় ক্লান্তি দূর করবে বিটরুটের জুস ৫ মিনিটেই বানিয়ে নিন আনারসের শরবত ঘরেই বানিয়ে নিন মিন্ট লেমন যেভাবে তৈরি করবেন প্রথমেই বেল ভেঙে এর শাঁস একটি পাত্রে নিন। এবার পরিমাণমতো পানি দিয়ে বেল চটকে শাঁস ভালো করে গলিয়ে নিন এবং বীজ ও আঁশ ফেলে দিন। এরপর মিশ্রণটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিন, তবে ঘন চাইলে না ছাঁকলেও চলবে। এবার মিশ্রণটির সঙ্গে স্বাদমতো চিনি বা গুড় এবং বিট লবণ মেশান। সবশেষে পরিবেশন করুন বরফকুচি দিয়ে। জেএস

ঝটপট বানিয়ে নিন বেলের শরবত

গরমের দিনে তৃষ্ণা মেটানোর জন্য কোনো কিছুই বেলের মতো সতেজ ও স্বাদে চমৎকার হতে পারে না। সহজেই ঘরে বানানো যায় এমন বেলের শরবত শুধু গরম থেকে মুক্তি দেয় না, বরং শরীরকেও রাখে ঠান্ডা ও সতেজ। আর সবচেয়ে বড় কথা ঝটপট তৈরি করা যায়। তাই ইফতার আয়োজনে এই শরবত হতে পারে ক্লান্তি দূরের সেরা সমাধান। রইলো রেসিপি-

উপকরণ

  • পাকা বেল ১টি
  • পানি ৩-৪ কাপ
  • চিনি বা আখের গুড় স্বাদমতো
  • বিট লবণ আধা চা চামচ
  • ঠান্ডা পানি বা বরফ কুচি প্রয়োজনমতো
  • লেবুর রস ১ চা চামচ (ঐচ্ছিক)

আরও পড়ুন:

যেভাবে তৈরি করবেন

প্রথমেই বেল ভেঙে এর শাঁস একটি পাত্রে নিন। এবার পরিমাণমতো পানি দিয়ে বেল চটকে শাঁস ভালো করে গলিয়ে নিন এবং বীজ ও আঁশ ফেলে দিন। এরপর মিশ্রণটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিন, তবে ঘন চাইলে না ছাঁকলেও চলবে। এবার মিশ্রণটির সঙ্গে স্বাদমতো চিনি বা গুড় এবং বিট লবণ মেশান। সবশেষে পরিবেশন করুন বরফকুচি দিয়ে।

জেএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow