ঝালকাঠির দুই আসনে দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৬.৬৫ শতাংশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠির দুটি সংসদীয় আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত জেলায় গড়ে ভোট পড়েছে ৪৬ দশমিক ৬৫ শতাংশ। এর মধ্যে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে ভোট পড়েছে ৪৫ দশমিক ৯১ শতাংশ এবং ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে ভোট পড়েছে ৪৭ দশমিক ১২ শতাংশ। ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মমিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। জেলা প্রশাসন সূত্র জানায়, সকাল সাড়ে ৭টা থেকে নির্ধারিত সময় অনুযায়ী বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। দুপুর পর্যন্ত অধিকাংশ কেন্দ্রেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এএমআইএন/এমএসএম

ঝালকাঠির দুই আসনে দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৬.৬৫ শতাংশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠির দুটি সংসদীয় আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত জেলায় গড়ে ভোট পড়েছে ৪৬ দশমিক ৬৫ শতাংশ।

এর মধ্যে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে ভোট পড়েছে ৪৫ দশমিক ৯১ শতাংশ এবং ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে ভোট পড়েছে ৪৭ দশমিক ১২ শতাংশ।

ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মমিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, সকাল সাড়ে ৭টা থেকে নির্ধারিত সময় অনুযায়ী বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

দুপুর পর্যন্ত অধিকাংশ কেন্দ্রেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এএমআইএন/এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow