ঝিনাইদহে ট্রাকচাপায় ২ যুবক নিহত

ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ওসি মো. জাহানুর হোসেন এ খবর নিশ্চিত করেছেন। নিহত ওই যুবকদের নাম আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭)। তাদের দুজনের বাড়ি সদর উপজেলার বিজয়পুর গ্রামে। আরিফ হোসেন বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে ও সোহান আহমেদ ওই গ্রামের শিপন  আহমেদের ছেলে। ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে পুলিশ জানায়, আরিফ হোসেন ও সোহান আহমেদ নামে দুই তরুণ মোটরসাইকেল নিয়ে ঝিনাইদহ শহর থেকে গ্রামে ফিরছিল। তারা ঝিনাইদহ -মাগুরা সড়কের পাঁচমাইল  নামক স্পৌথানে পোঁছালে তাদের মোটরসাইকেলটি একটি মাহিন্দ্র গাড়ির সাথে ধাক্কা লাগে এবং ছিটকে ট্রাকের নিচে চাপা পড়ে। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হয়। আরাপপুর হাইওয়ে থানার ওসি মো. জাহানুর হোসেন বলেন, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ আড়াইশো বেড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ঝিনাইদহে ট্রাকচাপায় ২ যুবক নিহত

ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ওসি মো. জাহানুর হোসেন এ খবর নিশ্চিত করেছেন।

নিহত ওই যুবকদের নাম আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭)। তাদের দুজনের বাড়ি সদর উপজেলার বিজয়পুর গ্রামে। আরিফ হোসেন বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে ও সোহান আহমেদ ওই গ্রামের শিপন  আহমেদের ছেলে।

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে পুলিশ জানায়, আরিফ হোসেন ও সোহান আহমেদ নামে দুই তরুণ মোটরসাইকেল নিয়ে ঝিনাইদহ শহর থেকে গ্রামে ফিরছিল। তারা ঝিনাইদহ -মাগুরা সড়কের পাঁচমাইল  নামক স্পৌথানে পোঁছালে তাদের মোটরসাইকেলটি একটি মাহিন্দ্র গাড়ির সাথে ধাক্কা লাগে এবং ছিটকে ট্রাকের নিচে চাপা পড়ে। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হয়।

আরাপপুর হাইওয়ে থানার ওসি মো. জাহানুর হোসেন বলেন, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ আড়াইশো বেড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow