ঝুঁকি নিয়ে পাহাড়ে অবস্থান করা দুঃখজনক: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহদাত হোসেন বলেছেন, বৃষ্টিতে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বারবার মাইকিং, প্রচার-প্রচারণা ও সরাসরি অনুরোধ করার পরেও অনেকেই ঝুঁকি নিয়ে পাহাড়ের ঢাল ও পাদদেশে অবস্থান করছেন; যা অত্যন্ত দুঃখজনক। বুধবার (০৮ জুলাই) নগরীর চশমা হিল এলাকায় পাহাড়ধসে নিহত ১৩ বছরের শিশু সামিয়া ইসলামের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে এমন মন্তব্য করেন তিনি। এসময় মেয়র নিহতের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। একইসঙ্গে তাদের সার্বিক খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, একটি প্রাণও অমূল্য। সাময়িক কষ্ট হলেও সবাইকে নিজেদের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে। কোনো অবস্থাতেই পাহাড়ধসের ঝুঁকি নিয়ে বসবাস করা উচিত নয়।  প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহবান জানিয়ে মেয়র আরও বলেন, গুজবে কান দেবেন না এবং পাহাড়ধসের আশঙ্কা দেখা দিলে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নিন। সচেতনতা ও সতর্কতাই পারে মূল্যবান প্রাণহানি রোধ করতে। সর্বোচ্চ সতর্ক থাকতে হবে জানিয়ে মেয়র বলেন, আবহাওয়া অনু

ঝুঁকি নিয়ে পাহাড়ে অবস্থান করা দুঃখজনক: চসিক মেয়র
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহদাত হোসেন বলেছেন, বৃষ্টিতে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বারবার মাইকিং, প্রচার-প্রচারণা ও সরাসরি অনুরোধ করার পরেও অনেকেই ঝুঁকি নিয়ে পাহাড়ের ঢাল ও পাদদেশে অবস্থান করছেন; যা অত্যন্ত দুঃখজনক। বুধবার (০৮ জুলাই) নগরীর চশমা হিল এলাকায় পাহাড়ধসে নিহত ১৩ বছরের শিশু সামিয়া ইসলামের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে এমন মন্তব্য করেন তিনি। এসময় মেয়র নিহতের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। একইসঙ্গে তাদের সার্বিক খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, একটি প্রাণও অমূল্য। সাময়িক কষ্ট হলেও সবাইকে নিজেদের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে। কোনো অবস্থাতেই পাহাড়ধসের ঝুঁকি নিয়ে বসবাস করা উচিত নয়।  প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহবান জানিয়ে মেয়র আরও বলেন, গুজবে কান দেবেন না এবং পাহাড়ধসের আশঙ্কা দেখা দিলে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নিন। সচেতনতা ও সতর্কতাই পারে মূল্যবান প্রাণহানি রোধ করতে। সর্বোচ্চ সতর্ক থাকতে হবে জানিয়ে মেয়র বলেন, আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন সব সময় তাদের পাশে রয়েছে এবং প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত। এসময় মেয়র পাহাড়ধসপ্রবণ এলাকাগুলোতে নজরদারি জোরদার এবং ঝুঁকিতে থাকা মানুষদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিতে সংশ্লিষ্ট সব সংস্থাকে কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow