ঝোপে কাঁদছিল নবজাতক, উদ্ধার করে হাসপাতালে নিলেন স্থানীয়রা

টাঙ্গাইলের বাসাইলে রাস্তার পাশে জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করে স্থানীয়রা। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে উপজেলার কাশিল ইউনিয়নের বিয়ালা মাদরাসার উত্তর পাশে জঙ্গল থেকে নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করা হয়। পরে তারা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন। স্থানীয়রা জানায়, উপজেলার বিয়ালা মাদরাসার উত্তর পাশে জঙ্গলে কান্নার শব্দ পেয়ে আশেপাশে থাকা বাড়ির লোকজন ঘটনাস্থলে গিয়ে নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করে। পরে দ্রুত বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক নবজাতক শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। নবজাতক শিশু উদ্ধার হওয়ার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা শুনতে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা শারমিন বেগম বলেন, আমি প্রথমে রাস্তার পাশে জঙ্গলে কান্নার শব্দ পাই। পরে আমার ভাগনেকে ডাক দেই। ভাগনে আসার পর জঙ্গল থেকে নবজাতক কন্যা শিশুটিকে আমি কোলে তোলে নেই। নবজাতক শিশুটির মাথায় আঘাতের দাগ রয়েছে। এছাড়াও শিশুটির পুরো শরীরে পিঁ

ঝোপে কাঁদছিল নবজাতক, উদ্ধার করে হাসপাতালে নিলেন স্থানীয়রা

টাঙ্গাইলের বাসাইলে রাস্তার পাশে জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করে স্থানীয়রা।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে উপজেলার কাশিল ইউনিয়নের বিয়ালা মাদরাসার উত্তর পাশে জঙ্গল থেকে নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করা হয়। পরে তারা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন।

স্থানীয়রা জানায়, উপজেলার বিয়ালা মাদরাসার উত্তর পাশে জঙ্গলে কান্নার শব্দ পেয়ে আশেপাশে থাকা বাড়ির লোকজন ঘটনাস্থলে গিয়ে নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করে। পরে দ্রুত বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক নবজাতক শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। নবজাতক শিশু উদ্ধার হওয়ার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা শুনতে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা শারমিন বেগম বলেন, আমি প্রথমে রাস্তার পাশে জঙ্গলে কান্নার শব্দ পাই। পরে আমার ভাগনেকে ডাক দেই। ভাগনে আসার পর জঙ্গল থেকে নবজাতক কন্যা শিশুটিকে আমি কোলে তোলে নেই। নবজাতক শিশুটির মাথায় আঘাতের দাগ রয়েছে। এছাড়াও শিশুটির পুরো শরীরে পিঁপড়া ছিল।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, বিকেলে উপজেলার বিয়ালা মাদরাসার উত্তর পাশে জঙ্গল থেকে এক নবজাতক কন্যাশিশু উদ্ধার করা হয়। নবজাতক কন্যা শিশুটি উপজেলা সমাজসেবা অফিসারের তত্ত্বাবধানে রয়েছে। উদ্ধার হওয়া নবজাতক শিশুটির মাথায় আঘাতের দাগ থাকায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সম্পূর্ণ সুস্থ হলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আব্দুল্লাহ আল নোমান/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow