ঝড়ের আগে লাল হয়ে গেলো আকাশ

ঘূর্ণিঝড় আঘাত হানার আগে আকাশ লাল হয়ে যাওয়ার বিরল দৃশ্য দেখা গেছে অস্ট্রেলিয়ায়। দেশটির পশ্চিমাঞ্চলের শার্ক বে এলাকায় ক্রান্তীয় ঘূর্ণিঝড় ন্যারেল উপকূলে আঘাত হানার আগে আকাশ রক্তিম লাল রং ধারণ করে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও বিস্ময় সৃষ্টি করে। গত শুক্রবার পশ্চিম অস্ট্রেলিয়ায় প্রবেশ করে ঘূর্ণিঝড় ন্যারেল। পার্থ শহরের প্রায় ৯০০ কিলোমিটার উত্তরে খাদ্য উৎপাদন অঞ্চলে আঘাত হানে এটি। এর আগে ডেনহাম এলাকার শার্ক বে কারাভান পার্কে ধারণ করা ভিডিওতে দেখা যায়, ধুলিঝড়ে পুরো এলাকা ঢেকে গিয়ে আকাশ গাঢ় লাল রঙে ছেয়ে যায়। অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তরের কর্মকর্তা জেসিকা লিংগার্ড জানান, প্রবল বাতাস ও ওই অঞ্চলের লৌহসমৃদ্ধ লাল মাটি মিলেই এই অস্বাভাবিক দৃশ্য তৈরি করেছে। ঘূর্ণিঝড়ের শক্তিশালী বাতাস ভূমি থেকে লাল ধুলা তুলে আকাশে ছড়িয়ে দেয়, ফলে আকাশ রক্তিম হয়ে ওঠে। তিনি বলেন, ‘শক্তিশালী বাতাস, শুষ্ক ভূমি এবং সঠিক সময়ে সঠিক স্থানে থাকা—এই তিনটির সমন্বয়ে এমন দৃশ্য দেখা গেছে।’ এর আগে চলতি বছরের জানুয়ারিতেও পশ্চিম অস্ট্রেলিয়ার অনসলো এলাকায় একই ধরনের ঘটনা ঘটেছিল, যখন ভেতরের অঞ্চলের বজ্রঝড়ের কারণে লাল ধুলা উপকূল পর্যন্ত পৌ

ঝড়ের আগে লাল হয়ে গেলো আকাশ

ঘূর্ণিঝড় আঘাত হানার আগে আকাশ লাল হয়ে যাওয়ার বিরল দৃশ্য দেখা গেছে অস্ট্রেলিয়ায়। দেশটির পশ্চিমাঞ্চলের শার্ক বে এলাকায় ক্রান্তীয় ঘূর্ণিঝড় ন্যারেল উপকূলে আঘাত হানার আগে আকাশ রক্তিম লাল রং ধারণ করে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও বিস্ময় সৃষ্টি করে।

গত শুক্রবার পশ্চিম অস্ট্রেলিয়ায় প্রবেশ করে ঘূর্ণিঝড় ন্যারেল। পার্থ শহরের প্রায় ৯০০ কিলোমিটার উত্তরে খাদ্য উৎপাদন অঞ্চলে আঘাত হানে এটি। এর আগে ডেনহাম এলাকার শার্ক বে কারাভান পার্কে ধারণ করা ভিডিওতে দেখা যায়, ধুলিঝড়ে পুরো এলাকা ঢেকে গিয়ে আকাশ গাঢ় লাল রঙে ছেয়ে যায়।

অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তরের কর্মকর্তা জেসিকা লিংগার্ড জানান, প্রবল বাতাস ও ওই অঞ্চলের লৌহসমৃদ্ধ লাল মাটি মিলেই এই অস্বাভাবিক দৃশ্য তৈরি করেছে। ঘূর্ণিঝড়ের শক্তিশালী বাতাস ভূমি থেকে লাল ধুলা তুলে আকাশে ছড়িয়ে দেয়, ফলে আকাশ রক্তিম হয়ে ওঠে।

তিনি বলেন, ‘শক্তিশালী বাতাস, শুষ্ক ভূমি এবং সঠিক সময়ে সঠিক স্থানে থাকা—এই তিনটির সমন্বয়ে এমন দৃশ্য দেখা গেছে।’

এর আগে চলতি বছরের জানুয়ারিতেও পশ্চিম অস্ট্রেলিয়ার অনসলো এলাকায় একই ধরনের ঘটনা ঘটেছিল, যখন ভেতরের অঞ্চলের বজ্রঝড়ের কারণে লাল ধুলা উপকূল পর্যন্ত পৌঁছে যায়।

এদিকে, ঘূর্ণিঝড় ন্যারেল অস্ট্রেলিয়ার তিনটি অঙ্গরাজ্যে আঘাত হেনেছে। গত ২০ বছরের মধ্যে এমন নজির এটাই প্রথম বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: দ্য গার্ডিয়ান
কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow