ঝড়ের সময় নিরাপদ স্থানে যাওয়ার পথে কৃষকের মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ঝোড়ো বৃষ্টির মধ্যে হাওরে কাজ করার সময় মো. আ. ছালাম (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার ৩ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের চাহনিয়া হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আ. ছালাম উপজেলার জাতুকর্ণ পাড়া এলাকার আ. গফুর মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বানিয়াচং উপজেলায় হঠাৎ প্রচণ্ড ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। ওই সময় ছালাম চাহনিয়া হাওরে কৃষিকাজ করছিলেন। আবহাওয়া প্রতিকূল দেখে ঝড়ের কবল থেকে বাঁচতে অন্য কৃষকদের সঙ্গে তিনিও নিরাপদ আশ্রয়ের দিকে দৌড়াতে থাকেন। পথিমধ্যে হোঁচট খেয়ে মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বানিয়াচংয়ের ৩নং ইউপি চেয়ারম্যান আরফান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাহনিয়া হাওরে কাজ করার সময় জাতুকর্ণ পাড়া এলাকার প্রবীণ কৃষক ছালাম মিয়ার মৃত্যু হয়েছে। তিনি ঝড়ের সময় দৌড়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছিলেন।

ঝড়ের সময় নিরাপদ স্থানে যাওয়ার পথে কৃষকের মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ঝোড়ো বৃষ্টির মধ্যে হাওরে কাজ করার সময় মো. আ. ছালাম (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার ৩ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের চাহনিয়া হাওরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আ. ছালাম উপজেলার জাতুকর্ণ পাড়া এলাকার আ. গফুর মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বানিয়াচং উপজেলায় হঠাৎ প্রচণ্ড ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। ওই সময় ছালাম চাহনিয়া হাওরে কৃষিকাজ করছিলেন। আবহাওয়া প্রতিকূল দেখে ঝড়ের কবল থেকে বাঁচতে অন্য কৃষকদের সঙ্গে তিনিও নিরাপদ আশ্রয়ের দিকে দৌড়াতে থাকেন। পথিমধ্যে হোঁচট খেয়ে মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বানিয়াচংয়ের ৩নং ইউপি চেয়ারম্যান আরফান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাহনিয়া হাওরে কাজ করার সময় জাতুকর্ণ পাড়া এলাকার প্রবীণ কৃষক ছালাম মিয়ার মৃত্যু হয়েছে। তিনি ঝড়ের সময় দৌড়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow