ঝড়ে গাছের ডাল ভেঙে পড়লো মাথায়, পথচারী নিহত

ফরিদপুরের সদরপুরে কালবৈশাখীতে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে জিয়াউর রহমান বাঘা (৪৯) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আটরশি জাকের ফিলিং স্টেশন সংলগ্ন আটরশি প্রধান সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জিয়াউর রহমান শরীয়তপুরের বাসিন্দা। তিনি সকালে বাইশরশি দরবার থেকে পায়ে হেঁটে আটরশি দরবার শরিফে যাচ্ছিলেন। এসময় প্রবল ঝড়ের কবলে পড়েন তিনি। এসময় সড়কের পাশে থাকা একটি কৃষ্ণচূড়া গাছের ডাল ভেঙে তার মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। সঙ্গে থাকা মনির হোসেন ও স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এন কে বি নয়ন/এসআর/জেআইএম

ঝড়ে গাছের ডাল ভেঙে পড়লো মাথায়, পথচারী নিহত

ফরিদপুরের সদরপুরে কালবৈশাখীতে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে জিয়াউর রহমান বাঘা (৪৯) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আটরশি জাকের ফিলিং স্টেশন সংলগ্ন আটরশি প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জিয়াউর রহমান শরীয়তপুরের বাসিন্দা। তিনি সকালে বাইশরশি দরবার থেকে পায়ে হেঁটে আটরশি দরবার শরিফে যাচ্ছিলেন। এসময় প্রবল ঝড়ের কবলে পড়েন তিনি। এসময় সড়কের পাশে থাকা একটি কৃষ্ণচূড়া গাছের ডাল ভেঙে তার মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। সঙ্গে থাকা মনির হোসেন ও স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এন কে বি নয়ন/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow