ঝড়ে সড়কে ভেঙে পড়া গাছে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
লক্ষ্মীপুরে প্রচণ্ড ঝড়ে পড়ে যাওয়া গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে মনোহরী দাস (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ কলেজের সামনে লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ ঘটনা ঘটে। নিহত যুবক কলমনগর উপজেলার চর লরেন্স ইউনিয়নের কর্মী সাদুর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, লক্ষ্মীপুর থেকে মোটরসাইকেলযোগে মনোহরী বাড়িতে যাচ্ছিল। ঘটনার সময় লক্ষ্মীপুরে প্রচণ্ড ঝড় হয়। এতে ঘটনাস্থলে সড়কের ওপর পড়ে যাওয়া গাছের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লেগে মনোহরী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা মনোহরীকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি মোটরসাইকেলে একাই ছিলেন। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, ঝড়ের কবলে সড়কের ওপর গাছ ভেঙে পড়ে। ওই গাছের সঙ্গে ধাক্কা লেগে এক যুবক মারা যায়। মরদেহ সদর হাসপাতালের মর্গে আছে। কাজল কায়েস/কেএইচকে/এমএস
লক্ষ্মীপুরে প্রচণ্ড ঝড়ে পড়ে যাওয়া গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে মনোহরী দাস (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ কলেজের সামনে লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ ঘটনা ঘটে।
নিহত যুবক কলমনগর উপজেলার চর লরেন্স ইউনিয়নের কর্মী সাদুর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, লক্ষ্মীপুর থেকে মোটরসাইকেলযোগে মনোহরী বাড়িতে যাচ্ছিল। ঘটনার সময় লক্ষ্মীপুরে প্রচণ্ড ঝড় হয়। এতে ঘটনাস্থলে সড়কের ওপর পড়ে যাওয়া গাছের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লেগে মনোহরী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা মনোহরীকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি মোটরসাইকেলে একাই ছিলেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, ঝড়ের কবলে সড়কের ওপর গাছ ভেঙে পড়ে। ওই গাছের সঙ্গে ধাক্কা লেগে এক যুবক মারা যায়। মরদেহ সদর হাসপাতালের মর্গে আছে।
কাজল কায়েস/কেএইচকে/এমএস
What's Your Reaction?