টাকার ঝড়ে রান পাহাড়ে আয়ারল্যান্ড

ওমানকে পেয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে রানের পাহাড় তৈরি করেছে আয়ারল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করে আইরিশরা। যা এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত সর্বোচ্চ। বিশাল স্কোর গড়লেও আয়ারল্যান্ডের কোনো ব্যাটর সেঞ্চুরি করতে পারেনি। লরকান টাকার সর্বোচ্চ ৯৪ রান করে অপরাজিত থাকেন। ৬ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত থাকলেন টাকার। ৫১ বলে খেলা তার এই ইনিংসে ১০টি বাউন্ডারি ও ৪টি ছক্কার মার মারেন তিনি। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ওমান। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টিম টেক্টর ৪ বরে ৫ রান করে আউট হন। রস অ্যাডেয়ার ১৪ রান করে এবং হেরি টেক্টর ১৩ বলে ১৪ রান করে আউট হন। আয়ারল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক লরকান টাকার ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং শুরু করে। এর মধ্যে ৭ বরে ১২ রান করে আউট হন কার্টিস ক্যাম্পার। লরকান টাকার ও গেরেথ ডেলানি মিলে ১০১ রানের বিশাল এক জুটি গড়েন। ৫১ বলে ৯৪ রান করে অপরাজিত থাকেন টাকার। গেরেথ ডেলানি ৩০ বলে করেন ৫৬ রান। ৩টি বাউন্ডারি ও ৪টি ছক্কার মার মারেন। জর্জ ডকরেল ৯ বলে ৩৫ রানে অপরাজিত

টাকার ঝড়ে রান পাহাড়ে আয়ারল্যান্ড

ওমানকে পেয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে রানের পাহাড় তৈরি করেছে আয়ারল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করে আইরিশরা। যা এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত সর্বোচ্চ।

বিশাল স্কোর গড়লেও আয়ারল্যান্ডের কোনো ব্যাটর সেঞ্চুরি করতে পারেনি। লরকান টাকার সর্বোচ্চ ৯৪ রান করে অপরাজিত থাকেন। ৬ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত থাকলেন টাকার। ৫১ বলে খেলা তার এই ইনিংসে ১০টি বাউন্ডারি ও ৪টি ছক্কার মার মারেন তিনি।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ওমান। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টিম টেক্টর ৪ বরে ৫ রান করে আউট হন। রস অ্যাডেয়ার ১৪ রান করে এবং হেরি টেক্টর ১৩ বলে ১৪ রান করে আউট হন।

আয়ারল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক লরকান টাকার ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং শুরু করে। এর মধ্যে ৭ বরে ১২ রান করে আউট হন কার্টিস ক্যাম্পার।

লরকান টাকার ও গেরেথ ডেলানি মিলে ১০১ রানের বিশাল এক জুটি গড়েন। ৫১ বলে ৯৪ রান করে অপরাজিত থাকেন টাকার। গেরেথ ডেলানি ৩০ বলে করেন ৫৬ রান। ৩টি বাউন্ডারি ও ৪টি ছক্কার মার মারেন। জর্জ ডকরেল ৯ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন। ৫টি ছক্কার মার মারেন তিনি।

শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। শাকিল আহমেদ ৩ উইকেট নেন। শাহ ফয়সাল ও আমির কালিম ১টি করে উইকেট নেন।

আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow