টাঙ্গাইলে গ্যাস পাইপলাইনে ফাটল, গ্যাস সরবরাহ বন্ধ

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে চার লেন প্রকল্পের কাজ চলাকালে গ্যাস লাইনের মূল পাইপ ফেটে গেছে। এতে টাঙ্গাইলসহ আশপাশের প্রায় ১৮ হাজার গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে টাঙ্গাইলের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় আন্ডারপাস নির্মাণকাজের পাইলিং করার সময় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় চার লেন প্রকল্পের অংশ হিসেবে আন্ডারপাস নির্মাণের জন্য ভারী যন্ত্র দিয়ে গভীর পাইলিং করা হচ্ছিল। পাইলিংয়ের সময় মাটির নিচে থাকা গ্যাস সঞ্চালন লাইনের অবস্থান সঠিকভাবে চিহ্নিত না হওয়া অথবা পাইলিং যন্ত্রের অতিরিক্ত চাপের কারণে পাইপলাইনে আঘাত লাগে।  আঘাতের পরই উচ্চচাপের গ্যাস পাইপ থেকে দ্রুত বের হতে শুরু করে এবং বিকট শব্দে পাইপটি ফেটে যায়। এলাকাজুড়ে গ্যাসের তীব্র শব্দ ও গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। টাঙ্গাইল ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) হারুন অর রশিদ বলেন, বিকেলে আন্ডারপাসের পাইলিংয়ের কাজ চলার সময় বিকট শব্দে গ্যাসের মেইন পাইপ ফেটে যায়। মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

টাঙ্গাইলে গ্যাস পাইপলাইনে ফাটল, গ্যাস সরবরাহ বন্ধ

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে চার লেন প্রকল্পের কাজ চলাকালে গ্যাস লাইনের মূল পাইপ ফেটে গেছে। এতে টাঙ্গাইলসহ আশপাশের প্রায় ১৮ হাজার গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে টাঙ্গাইলের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় আন্ডারপাস নির্মাণকাজের পাইলিং করার সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় চার লেন প্রকল্পের অংশ হিসেবে আন্ডারপাস নির্মাণের জন্য ভারী যন্ত্র দিয়ে গভীর পাইলিং করা হচ্ছিল। পাইলিংয়ের সময় মাটির নিচে থাকা গ্যাস সঞ্চালন লাইনের অবস্থান সঠিকভাবে চিহ্নিত না হওয়া অথবা পাইলিং যন্ত্রের অতিরিক্ত চাপের কারণে পাইপলাইনে আঘাত লাগে। 

আঘাতের পরই উচ্চচাপের গ্যাস পাইপ থেকে দ্রুত বের হতে শুরু করে এবং বিকট শব্দে পাইপটি ফেটে যায়। এলাকাজুড়ে গ্যাসের তীব্র শব্দ ও গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

টাঙ্গাইল ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) হারুন অর রশিদ বলেন, বিকেলে আন্ডারপাসের পাইলিংয়ের কাজ চলার সময় বিকট শব্দে গ্যাসের মেইন পাইপ ফেটে যায়। মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন ঘটনাস্থলের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্যাস কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে এবং পাইপলাইন মেরামতের কাজ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।

ঘটনার পর এলেঙ্গা বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যান চলাচল সচল রাখতে কাজ করছে।

সোহেল রানা গ্যাস কর্তৃপক্ষের একজন জানায়, ক্ষতিগ্রস্ত পাইপলাইনটি একটি প্রধান সঞ্চালন লাইন হওয়ায় তাৎক্ষণিকভাবে গ্যাস সরবরাহ নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরবর্তীতে প্রযুক্তিগত তদন্ত করে দেখা হবে পাইলিংয়ের সময় নিরাপত্তাবিধি যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না।

কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার বলেন, গ্যাস লাইনের পাইবে ফাটল ধরার কারণে কোথায়, কোথায় গ্যাস বন্ধ আছে আমি এখনো নিশ্চিত করে বলতে পারছি না। গ্যাস লাইনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাতে পারব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow