টাঙ্গাইলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
টাঙ্গাইলের মির্জাপুরে ছাদের পানি নিচে পড়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২৫ মে) দুপুরে উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে৷ নিহত হলেন খোরশেদ মিয়া (৬০)। তিনি বানিয়ারা উত্তরপাড়া এলাকার বাসিন্দা। নিহতের স্ত্রী হাছনা বেগম বলেন, সকালে সেদ্ধ ধান শোকানোর জন্য বাড়ির পাশেই এক ভাতিজার নির্মাণাধীন দু’তলা ভবনে যায় খোরশেদ। বৃষ্টির পানি জমে থাকায় সে ছাদে জমে থাকা পানি সরাতে থাকে। এসময় পানি গড়িয়ে নিচে পড়তে থাকে। পরে পানি পড়াকে কেন্দ্র করে তার ছোট ভাই মো. রোমেজ মিয়া ওরফে রোমে তার খোরশেদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। এক পর্যায় রোমে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর রোম কোদাল দিয়ে অতর্কিতভাবে খোরশেদের বুকের ওপর আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের স্ত্রী হাছনা বেগম, ছেলে হাসানসহ স্থানীয়রা দ্রুত অভিযুক্তকে আটক করে সর্বোচ্চ শাস্তির দাবি করেন। মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইলে
টাঙ্গাইলের মির্জাপুরে ছাদের পানি নিচে পড়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২৫ মে) দুপুরে উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে৷
নিহত হলেন খোরশেদ মিয়া (৬০)। তিনি বানিয়ারা উত্তরপাড়া এলাকার বাসিন্দা।
নিহতের স্ত্রী হাছনা বেগম বলেন, সকালে সেদ্ধ ধান শোকানোর জন্য বাড়ির পাশেই এক ভাতিজার নির্মাণাধীন দু’তলা ভবনে যায় খোরশেদ। বৃষ্টির পানি জমে থাকায় সে ছাদে জমে থাকা পানি সরাতে থাকে। এসময় পানি গড়িয়ে নিচে পড়তে থাকে। পরে পানি পড়াকে কেন্দ্র করে তার ছোট ভাই মো. রোমেজ মিয়া ওরফে রোমে তার খোরশেদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। এক পর্যায় রোমে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর রোম কোদাল দিয়ে অতর্কিতভাবে খোরশেদের বুকের ওপর আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী হাছনা বেগম, ছেলে হাসানসহ স্থানীয়রা দ্রুত অভিযুক্তকে আটক করে সর্বোচ্চ শাস্তির দাবি করেন।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইলে পাঠানো হয়েছে। অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে আটক করতে অভিযান চলছে। মামলা প্রক্রিয়াধীন।
আব্দুল্লাহ আল নোমান/এনএইচআর/জেআইএম
What's Your Reaction?