টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪ 

টাঙ্গাইলের ভূঞাপুরে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।  সোমবার (৪ মে) রাতে উপজেলার ঘাটান্দি নতুন পাড়া এলাকায় নজরুলের বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন— গোপালপুর উপজেলার ভোলারপাড়া গ্রামের আহসান আলী আকন্দের ছেলে রবিউল (৩৮), ভূঞাপুর উপজেলার কুকাদাইর গ্রামের গোলাম হোসেনের ছেলে মনির ওরফে ন্যাংড়া মনির (৩৮), কালিহাতী উপজেলার শ্যামশৈল গ্রামের শামছুল হকের ছেলে শাহ আলম (৪৫) এবং একই গ্রামের আ. আজিজের ছেলে মাসুদ (৩২)। পুলিশ জানায়, তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত লোহার কাটার, কাটিং প্লাস, শিকল, কাঁচি, সুইচ গিয়ার, চাকু ও চাপাতি উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, গ্রেপ্তাররা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঘাটান্দি নতুনপাড়া এলাকায় নজরুল ইসলামের বাড়ির নিচতলায় ডাকাতির উদ্দেশ্যে তারা একত্রিত হয়ে পরিকল্পনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই নজরুল ইসলাম ও এসআই রুবেল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে

টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪ 

টাঙ্গাইলের ভূঞাপুরে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। 

সোমবার (৪ মে) রাতে উপজেলার ঘাটান্দি নতুন পাড়া এলাকায় নজরুলের বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— গোপালপুর উপজেলার ভোলারপাড়া গ্রামের আহসান আলী আকন্দের ছেলে রবিউল (৩৮), ভূঞাপুর উপজেলার কুকাদাইর গ্রামের গোলাম হোসেনের ছেলে মনির ওরফে ন্যাংড়া মনির (৩৮), কালিহাতী উপজেলার শ্যামশৈল গ্রামের শামছুল হকের ছেলে শাহ আলম (৪৫) এবং একই গ্রামের আ. আজিজের ছেলে মাসুদ (৩২)।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত লোহার কাটার, কাটিং প্লাস, শিকল, কাঁচি, সুইচ গিয়ার, চাকু ও চাপাতি উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, গ্রেপ্তাররা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য।

জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঘাটান্দি নতুনপাড়া এলাকায় নজরুল ইসলামের বাড়ির নিচতলায় ডাকাতির উদ্দেশ্যে তারা একত্রিত হয়ে পরিকল্পনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই নজরুল ইসলাম ও এসআই রুবেল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগী আরও কয়েকজন পালিয়ে যায়।

ভূঞাপুর থানার ওসি মো. সাব্বির রহমান জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, দস্যুতা, মাদক ও হত্যা মামলা রয়েছে। প্রাথমিকভাবে তারা ডাকাতির কথা স্বীকার করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ভূঞাপুর থানায় ডাকাতির প্রস্তুতির মামলা করা হয়েছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow