টাঙ্গাইলে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন

টাঙ্গাইলে মাসুদ মিয়া (৪৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করছে পুলিশ। মরদেহের মাথায় মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ধারণা করছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার (৫ জুলাই) সকালে সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ী এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত মাসুদ ওই গ্রামের লাল মাহমুদের ছেলে। স্থানীয় ইউপি সদস্য ফরহাদ আলী বলেন, ভোর সাড়ে ৫টায় স্থানীয়রা মাসুদের মরদেহ দেখে খবর দেয়। পরে ৯৯৯ এ ফোন করলে পুলিশ আসে। এটি নিঃসন্দেহে হত্যাকাণ্ড। কারণ তার এক কান কাটা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, সকালে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। আব্দুল্লাহ আল নোমান/এসজেডএইচ/এএসএম

টাঙ্গাইলে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন

টাঙ্গাইলে মাসুদ মিয়া (৪৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করছে পুলিশ। মরদেহের মাথায় মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ধারণা করছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

রোববার (৫ জুলাই) সকালে সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ী এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত মাসুদ ওই গ্রামের লাল মাহমুদের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য ফরহাদ আলী বলেন, ভোর সাড়ে ৫টায় স্থানীয়রা মাসুদের মরদেহ দেখে খবর দেয়। পরে ৯৯৯ এ ফোন করলে পুলিশ আসে। এটি নিঃসন্দেহে হত্যাকাণ্ড। কারণ তার এক কান কাটা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, সকালে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

আব্দুল্লাহ আল নোমান/এসজেডএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow