টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত

টাঙ্গাইলের বাসাইলে সিএনজিচালিত অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে স্কুলের তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (২৪ মে) দুপুরে উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া কালি মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার বাংড়া গ্রামের প্রবাসী রফিক মিয়ার ছেলে নবম শ্রেণীর শিক্ষার্থী তাকবীর মিয়া (১৫) ও একই এলাকার শওকত আলীর ছেলে অষ্টম শ্রেণীর ছাত্র লিমন মিয়া (১৩), একই এলাকার নবম শ্রেণীর শিক্ষার্থী সোলায়মানের ছেলে মো. সাইমন (১৪)। স্থানীয়রা জানায়, টাঙ্গাইলগামী একটি বেপরোয়া গতির সিএনজি বাসাইল-ভাতকুড়া সড়কের বাংড়া কালি মন্দিরের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনের মধ্যে ঘটনাস্থলেই তাকবীর মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় লিমনের মৃত্যু হয়। পরে আহত সাইমনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আব্দুল্লাহ আল নোমান/এনএই

টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত

টাঙ্গাইলের বাসাইলে সিএনজিচালিত অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে স্কুলের তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (২৪ মে) দুপুরে উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া কালি মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বাংড়া গ্রামের প্রবাসী রফিক মিয়ার ছেলে নবম শ্রেণীর শিক্ষার্থী তাকবীর মিয়া (১৫) ও একই এলাকার শওকত আলীর ছেলে অষ্টম শ্রেণীর ছাত্র লিমন মিয়া (১৩), একই এলাকার নবম শ্রেণীর শিক্ষার্থী সোলায়মানের ছেলে মো. সাইমন (১৪)।

স্থানীয়রা জানায়, টাঙ্গাইলগামী একটি বেপরোয়া গতির সিএনজি বাসাইল-ভাতকুড়া সড়কের বাংড়া কালি মন্দিরের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনের মধ্যে ঘটনাস্থলেই তাকবীর মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় লিমনের মৃত্যু হয়। পরে আহত সাইমনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আব্দুল্লাহ আল নোমান/এনএইচআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow