ইসরায়েলের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে আইসিসির ‘গোপন’ গ্রেপ্তারি পরোয়ানা 

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে গোপনে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে জানা গেছে। রোববার (১৭ মে) প্রেস টিভির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তদের মধ্যে তিনজন রাজনীতিবিদ ও দুজন সামরিক কর্মকর্তা রয়েছেন। তবে পরোয়ানাগুলো ঠিক কবে জারি করা হয়েছে, তা স্পষ্ট নয়। আইসিসি অনেক সময় প্রথমে গোপনে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পরে তা প্রকাশ করে থাকে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আইসিসির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।  এর আগে, ২০২৪ সালের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আইসিসি। গাজায় সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্ত শুরু করার পর থেকেই আইসিসিকে বিভিন্ন ধরনের চাপ ও হুমকির মুখে পড়তে হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খানকে ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হয়েছিল বলেও জানা গেছে। অন্যথায় তাকে এবং আইসিসিকে ধ্বংস করা হবে বলে

ইসরায়েলের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে আইসিসির ‘গোপন’ গ্রেপ্তারি পরোয়ানা 

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে গোপনে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে জানা গেছে।

রোববার (১৭ মে) প্রেস টিভির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তদের মধ্যে তিনজন রাজনীতিবিদ ও দুজন সামরিক কর্মকর্তা রয়েছেন। তবে পরোয়ানাগুলো ঠিক কবে জারি করা হয়েছে, তা স্পষ্ট নয়। আইসিসি অনেক সময় প্রথমে গোপনে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পরে তা প্রকাশ করে থাকে।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আইসিসির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। 

এর আগে, ২০২৪ সালের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আইসিসি।

গাজায় সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্ত শুরু করার পর থেকেই আইসিসিকে বিভিন্ন ধরনের চাপ ও হুমকির মুখে পড়তে হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খানকে ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হয়েছিল বলেও জানা গেছে। অন্যথায় তাকে এবং আইসিসিকে ধ্বংস করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। 

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত ৭২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় এক লাখ ৭২ হাজার মানুষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow